মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

শিক্ষার ডিজিটাল রূপান্তরে বিডিরেনকে কম দামে ব্যান্ডউইথ দেওয়া হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৭:১৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিক্ষার ডিজিটাল রূপান্তর পরিপূর্ণ বাস্তবায়নে ইউজিসির শিক্ষা বিষয়ক নেটওয়ার্ক বিডিরেনকে স্বল্প দামে ইন্টারনেট ব্যান্ডউইথ দিবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।তিনি বলেন, শিক্ষার্থীদের সম্পূর্ণভাবে ইন্টারনেট নির্ভর শিক্ষা গ্রহণের সুযোগ বাড়াতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে। মোস্তাফা জব্বার বৃহস্পতিবার রাজধানীতে বিডিরেনের সাথে এ বিষয়ে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. দীল আফরোজা বেগম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, সাবমেরিন ক্যাবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান এবং বিডিরেনের সিইও মোহাম্মদ তাওরিত বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিক্ষার ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল শিক্ষা বিস্তারে ডিজিটাল নেটওয়ার্ক সম্প্রসারণের বিকল্প নেই। এই লক্ষ্যে ইতোপূর্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে সারাদেশে ৫৮৭টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইন্সটিটিউটে বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই চালু করা হয়েছে। এছাড়াও বিটিআরসির এসওএফ’র অর্থায়নে টেলিযোগাযোগ অধিদপ্তর ৬৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করছে।

শিক্ষার ডিজিটাল রূপান্তরের অগ্রনায়ক মোস্তাফা জব্বার বলেন, ‘শিক্ষাকে শিক্ষার জায়গায় দেখতে হবে। প্রয়োজনে সিএসআর থেকে যোগ করে হলেও স্বল্প মূল্যে ব্যান্ডউইথ সরবরাহ করতে হবে, এটা আমাদের দায়িত্ব।’ তিনি ইউজিসিকে আশ্বস্ত করে বলেন, ‘শিক্ষার ডিজিটাল রূপান্তরে আপনাদের প্রচেষ্টা আমাদেরই প্রচেষ্টা বলে মনে করি। এ লক্ষ্যে আমরা বিটিসিএল থেকে প্রতি এমবিবিএস ব্যান্ডউইথ ১৮০ টাকায় সরবরাহ করছি।’
মন্ত্রী বিডিরেনের চাহিদা অনুযায়ী স্বল্প দামে অতিরিক্ত ব্যান্ডউইথ সরবরাহ করবেন এমন আশ্বাস ব্যক্ত করে বলেন, এ বিষয়ে আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার জন্য সম্ভাব্য সর্বোচ্চ ছাড় দেওয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব এ বিষয়ে প্রস্তাব পাঠানোর জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। তিনি শিক্ষার ডিজিটাল রূপান্তরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন। ইউজিসির চেয়ারম্যান বলেন, শিক্ষার ডিজিটাল কনটেন্ট তৈরি, শ্রেণিকক্ষের লেকচার ডিজিটাল কনটেন্ট হিসেবে ওয়েব সাইটে দেওয়া হবে। মিশ্র শিক্ষা ব্যবস্থা চালুর ব্যাপারে গৃহীত উদ্যোগ বাস্তবায়নে ইউজিসি কাজ করছে বলে তিনি জানান। ইউজিসির চেয়ারম্যান কোভিডকালে শিক্ষা ব্যবস্থা অনলাইনে চালু রাখতে বিটিসিএল’র নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন সেবা প্রদান করায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর