সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও প্রতিহত করতে হবে: জেলা প্রশাসক

রাজশাহী ব্যুরো
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, পূর্বে সাইক্লোন, মহামারি, বন্যা, মরুকরণ, নদীতে পানি শূন্যতা, সেচে পানি না আসা বা খাদ্য ভা-ারে টান পড়াকে দুর্যোগ হিসেবে গণ্য করা হতো।

কিন্তু মানুষ হিসেবে আমরা যদি সঠিকভাবে শিক্ষা না পাই, নৈতিকতা না থাকে তবে তার ফলে যে দুর্যোগ সৃষ্টি হবে তা ভবিষ্যতে আমাদেরমারাত্মকভাবেপ্রভাবিত করবে। তাইশুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও প্রতিহত করতে হবে।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য রালি বের করা হয়। আলোচনা সভা শেষে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি টিম দুর্যোগের প্রস্তুতি বিষয়ে একটি অগ্নিসংযোগ মহড়ায় অংশগ্রহণ করে।

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ (১০ মার্চ) জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, ইন্টারনেটে আমাদের সন্তানেরা যেভাবে আসক্ত হচ্ছে, এটা আধুনিক যুগের মানবসৃষ্ট দুর্যোগ। নৈতিকতা, আচরণ এবং সামাজিকতা সবকিছুতেই এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাইনৈতিকতার যে দুর্যোগ সমাজে বিরাজমান সেটা প্রতিরোধ করতে হবে। নৈতিকতার অভাবে খাদ্যে ভেজাল বা বিষ প্রয়োগেও আমরা বিরত থাকি না। এগুলোও দুর্যোগ এবং এর প্রতিরোধ জরুরি।

দুর্যোগ প্রতিরোধে সরকারি সহায়তার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্যোগ প্রতিরোধ বা দুর্যোগ প্রশমনের প্রস্তুতি হিসেবে সরকার থেকে নাগরিকদের টিন এবং ৫ হাজার করে টাকা দেওয়া হয়। রাষ্ট্র তার সক্ষমতা অনুযায়ী নাগরিকদের এ ত্রাণ সহায়তা করছে। কিন্তু এই সহায়তা যথেষ্ট নয়। তাই আমাদের সচেতন থাকতে হবে। নাগরিক সচেতন থাকলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া সম্ভব। বর্তমান সময়টি আগুনের জন্য খুবই ভয়ংকর। যে-কোনো জায়গায়, যে-কোনো অফিসে অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি ভূমিকম্পও বিভিন্নভাবে হচ্ছে এবং উৎপত্তিস্থল আমাদের দেশেই থাকছে। এ বিষয়ে সেফ এক্সিট বা বহির্গমন পথ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে এবং ছোট ছোট স্কুল বাচ্চাদের বিভিন্ন মহড়ার মাধ্যমে সচেতন করতে হবে। কেননা ছোট বাচ্চারা সচেতন হলে ভবিষ্যতে এটা মনে রাখবে। এসময় তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ঘটনায় নিরাপদ বহির্গমন এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিতে ফায়ার সার্ভিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.আব্দুল হাই সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন, রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. এনায়েত উল হক, রাজশাহী রেডক্রিসেন্টের প্রতিনিধিবৃন্দ এবংবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে জেলার ৯টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য রালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সময় ইউএনও, এসি ল্যান্ডসহ বিভিন্ন দপ্তরের প্রধানা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর