সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

শেরপুরে আমেরিকান প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকির ; থানায় জিডি

মনিরুজ্জামান মনির, শেরপুর
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেরপুরের সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আমেরিকা প্রবাসী ৩ বোনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৪ এপ্রিল শনিবার ভুক্তভোগীর পরিবার শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে ভুক্তভোগী মরিয়ম আক্তার মৌসুমি। ( যার জিডিনং ২৪৬)

এর আগে গত (৩ এপ্রিল) শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরিয়ম আক্তার মৌসুমি জানান, প্রতিবেশী আবু, সোহাগ ও রনি দীর্ঘদিন ধরে তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা, হুমকি, গালিগালাজ এবং চলাচলে বাধা প্রদান করে আসছে।তিনি বলেন, ২১৭ (আরওআর) ও ৭৪৪ (বিআরএস) নং দাগের জমি নিয়ে একাধিক মামলা হলেও ২০১০ সালে নিম্ন আদালত এবং ২০১৬ সালে উচ্চ আদালত উভয়ই তাদের পক্ষে রায় দেন। তবুও বিবাদীপক্ষ আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, তাদের ব্যক্তিগত রাস্তা ব্যবহার করে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বাড়ি থেকে বের হতে বাধা দিলে তারা ৯৯৯-এ কল করে সহায়তা চান। এছাড়া ২০২৪ সালের ১৪ অক্টোবর তাদের গুদামঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিবাদীপক্ষের সদস্যরা গুম ও হত্যার হুমকি দিচ্ছে এবং অতীতেও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
এ অবস্থায় ভুক্তভোগী পরিবার নিরাপদে বসবাস ও চলাচলের নিশ্চয়তা চেয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দাখিল করেছেন।

এব্যাপারে শেরপুর সদর থানার সাব ইন্সপেক্টর (এস আই) তপন দেব বলেন, দীর্ঘ ৩০ বছরের জমিসংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা।বিষয়টি তদন্তাধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর