শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শেরপুরে পৃথক মাদক মামলায় একব্যক্তির যাবজ্জীবন : আরেকজনের দশবছর কারাদন্ড

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৫ জুন, ২০২২, ৬:১৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : জেলায় আজ মাদক মামলায় মো. রাহিদুল খান ওরফে আহিদুল (৩৩) নামে একব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। আরেকটি মাদক মামলায় মো. শাকিল মিয়া (৩৪) নামে একব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ড প্রদান করেছে আদালত।
আজ বুধবার দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন পৃথক দুইটি মামলার রায় ঘোষণা করেন। দন্ডিত মো. রাহিদুল খান ওরফে আহিদুল শেরপুর সদর উপজেলার চরখারচর মধ্যপাড়া এলাকার মো. আব্দুল খালেক খাঁর পুত্র এবং শাকিল ঝিনাইগাতী উপজেলা সদরের মো. দেলোয়ার হোসেনের পুত্র। দন্ডিতদের মধ্যে আহিদুল পলাতক রয়েছে।

শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল জানান, গোপন সংবাদের ২০১৬ সালের ৯ মে বিকালে ভিত্তিতে ২ এপিবিএন (মুক্তাগাছা)-এর সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিমের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনাকালে সদর উপজেলার চরখারচর বাজারসংলগ্ন চৌরাস্তা মোড় থেকে পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম হেরোইনসহ স্থানীয় রাহিদুল খান ওরফে আহিদুলকে হাতেনাতে আটক করে। ওই সময় মনসুর খাঁ ও উসমান আলী নামে তার দুই সহযোগি পালিয়ে যায়। পরে ওইদিনই এপিবিএনের উপপরিদর্শক (এসআই) খ.ম হাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্ত শেষে একই বছরের ৩০ জুন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান। বিচারিক পর্যায়ে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান আসামি আহিদুলকে যাবজ্জীবন সাজাসহ অর্থদন্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

তিনি আরও জানান, ২০১৭ সালের ১৫ জুলাই বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) এর একটি আভিযানিক দল ঝিনাইগাতী সদরের ব্রিজপাড় এলাকা থেকে স্থানীয় শাকিল মিয়াকে দুটি প্যাকেটে ৫১ গ্রাম ওজনের ৫১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এ ঘটনায় ওইদিন র‌্যাবের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ৩ আগস্ট মামলার একমাত্র আসামি শাকিল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম। এ মামলায় বিচারিক পর্যায়ে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি শাকিল মিয়াকে দশবছরের সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ড প্রদান করেছে আদালত।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর