শেরপুরের ঝিনাইগাতীতে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া পর্চা তৈরির অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত ৯ ঘটিকার দিকে এ দণ্ডাদেশ প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। দণ্ডপ্রাপ্ত মাহাবুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের কালিনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯ ঘটিকার দিকে ঝিনাইগাতী বাজার এলাকায় অভিযানকালে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া পর্চা তৈরি করে সরকারি নির্দেশ অমান্য করে। এ অপরাধের প্রেক্ষিতে মাহাবুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামি মাহাবুল্লাহকে মঙ্গলবার রাতেই পুলিশ হেফাজতে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।