সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন

সংকট কাটিয়ে আবারও সচল দেশের পোষাক শিল্প

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : সংকট কাটিয়ে আবারও সচল হয়েছে দেশের সবচেয়ে রফতানি আয়ের উৎস তৈরি পোশাক খাত। জানা গেছে, গত বছরের আগস্টের পর থেকেই এই খাতের রফতানি আয় বাড়ছে।

এর আগে বিগত আওয়ামী সরকারের আমল থেকেই এই খাতের রফতানিতে নিম্নমুখী প্রবণতা ছিল। এছাড়াও জুলাই অভ্যুত্থানের পর অনেক কারখানার মালিক যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ছিলেন, তারা পালিয়ে যান। দেশের বাইরে থেকেও অনেকে বিভিন্ন কারখানায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। এতে গার্মেন্ট শিল্পে নতুন সংকট তৈরি হয়। তবে সেই সংকট কাটিয়ে আবারও সচল হয়েছে এই খাতের রফতানি আয়।

পোষাক খাত সংশ্লিষ্টরা বলছেন, পোশাক খাত এখনো বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। গ্যাস সংকট, শ্রমিক অসন্তোষ এই জাতীয় সমস্যাগুলো সমাধান করতে পারলে এই প্রবৃদ্ধি আরও এগিয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত বছরের শেষ প্রান্তিক বা অক্টোবর-ডিসেম্বর মাসে রেডিমেড গার্মেন্টস (আরএমজি) থেকে মোট রফতানি আয় দাঁড়িয়েছে এক হাজার ৩৬ কোটি ৯১ লাখ ডলার। যা আগের প্রান্তিক বা জুলাই-সেপ্টেম্বর সময়ে আসা রফতানি আয়ের চেয়ে ৮৫ কোটি ডলার বেশি। এছাড়াও গত বছরের তুলনায় ১৬২ কোটি ডলার বেশি রফতানি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ বছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের আরএমজি রফতানির শীর্ষ গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, কানাডা এবং বেলজিয়াম। এই নয়টি দেশ থেকে বাংলাদেশ (আরএমজি থেকে) এক হাজার ৩৬ কোটি কোটি ৯১ লাখ মার্কিন ডলার আয় করেছে, যা মোট আরএমজি রফতানির ৮০ দশমিক ৫৩ শতাংশ। তার আগের বছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮৭৪ কোটি ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে এই খাতে আয়ের পরিমাণ বেড়েছে ১৬২ কোটি ডলার। এছাড়াও জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পোশাক খাত থেকে রফতানি আয় ছিল ৯৫১ কোটি ২১ লাখ ডলার। সে হিসেবে বেড়েছে ৮৫ কোটি ডলার।

ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তৈরি পোশাকের নেট রফতানি (আরএমজি রফতানি মূল্য থেকে কাঁচামাল আমদানি মূল্য বিয়োগ করে নির্ধারিত) ছিল ৬৩২ কোটি ৯৪ লাখ ডলার বা মোট আরএমজি রফতানির ৬১ দশমিক শূন্য ৪ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তৈরি পোশাক রফতানি থেকে যে আয় দেশে এসেছে, এর মধ্যে নিটওয়্যার এগিয়ে আছে। আলোচ্য সময়ে নিটওয়্যার থেকে রফতানি আয় এসেছে ৫৪৮ কোটি ৭১ লাখ ডলার।

অপরদিকে, ওভেন থেকে রফতানি আয় এসেছে ৪৮৮ কোটি ২০ লাখ ডলার।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তৈরি পোশাক খাতের জন্য কাঁচামাল আমদানি করা হয়েছে ৪০৩ কোটি ৯৭ লাখ ডলারের। এ সময় রফতানি করা হয়েছে এক হাজার ৩৬ কোটি ৯১ লাখ ডলারের পোশাক। অর্থাৎ আলোচ্য সময়ে তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানি বাদ দিয়ে নিট রফতানি আয় হয়েছে ৬৩২ কোটি ডলার। আর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নিট রফতানি আয়ের পরিমাণ ছিল ৫৬১ কোটি ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে নিট রফতানির পরিমাণও বেড়েছে।

এ বিষয়ে তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান বলেন,বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছিল। যার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। বর্তমানে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে, যেমন গ্যাস সংকট, ইলেক্ট্রসিটি সমস্যা এগুলো যদি সমাধান হয় তাহলে এই খাতে আমাদের প্রবৃদ্ধি আরও বাড়বে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর