মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সজনে’ র যত উপকারিতা

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : গরমে সজনে ডাল বা তরকারি কম বেশি সবারই পছন্দ। সুস্বাদু এই সবজির রয়েছে অনেক পুষ্টিগুণ। সজনে একটি ওষুধি গুণে ভরপুর অন্যতম ভেষজ উদ্ভিদ। সজনের ডাঁটা যেমন সুস্বাদু একটি সবজি, তেমনি এটি পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসায় সজনের বহুল ব্যবহার রয়েছে।

সজনে বা মরিঙ্গা একটি ‘সুপারফুড’ হিসেবে বিবেচিত হয় কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। সজনে পাতায় ভিটামিন এ, সি ও ই, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, প্রোটিন ও ফাইবার পাওয়া যায়। এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ চোখের জন্য উপকারী এবং ক্যালসিয়াম হাড় শক্ত করে। তাই প্রতিদিনের খাবারে সজনে যুক্ত করলে শরীর প্রয়োজনীয় অনেক পুষ্টি পায়। এছাড়াও সজনা খেলে আরও উপকার পাওয়া যায়। যেমন_

রক্তচাপ নিয়ন্ত্রণ করে
সজনে পাতায় থাকা কিউয়ারসেটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তচাপ কমাতে কার্যকর। এটি রক্তনালীর উপর চাপ কমিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। যারা হাই ব্লাড প্রেশারে ভোগেন, তাদের জন্য সজনে খুবই উপকারী একটি খাবার।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে
সজনে পাতা ও ডাঁটা ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, সাজনের নির্যাস ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। নিয়মিত সজনে খেলে টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা
সজনেয় রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীরের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল থেকে রক্ষা করে এবং নানা ধরনের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

হজম শক্তি বৃদ্ধি
সজনের পাতায় থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এটি পাচনতন্ত্রকে সুস্থ রাখে এবং বদহজম, গ্যাস বা অম্বলের সমস্যা কমায়। সজনে পাতা বা ডাঁটার তরকারি নিয়মিত খেলে হজম ভালো হয়।

ত্বক ও চুলের যত্নে
সজনের তেল এবং পাতার গুঁড়া ত্বকের যত্নে বহুল ব্যবহৃত। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ব্রণ, র‍্যাশ ও চুলকানি প্রতিরোধে সাহায্য করে। চুল পড়া কমাতে এবং চুলের গোড়া মজবুত করতেও সজনের তেল কার্যকর।

রক্তস্বল্পতা প্রতিরোধ
সজনে পাতায় উচ্চমাত্রার আয়রন রয়েছে, যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। বিশেষ করে নারীদের জন্য আয়রনের ঘাটতি পূরণে সজনা একটি প্রাকৃতিক সমাধান হতে পারে। নিয়মিত সজনে খেলে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা কমে।

অ্যান্টিক্যান্সার গুণ
গবেষণায় দেখা গেছে, সজনেতে উপস্থিত কিছু যৌগ যেমন নিইজিমাইসিন এবং গ্লুকোসাইনোলেট, ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে সাহায্য করে। যদিও এখনো এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে প্রাথমিকভাবে এটি ক্যান্সার প্রতিরোধে সহায়ক বলে মনে করা হয়।

মাতৃদুগ্ধ বাড়ায়
সজনে গাছকে “গ্যালাক্টাগগ” বলা হয়, অর্থাৎ এটি মায়ের দুধ উৎপাদনে সহায়ক। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য সজনার পাতা বা ডাঁটার তরকারি খুবই উপকারী।

তবে যারা কোনো নির্দিষ্ট ওষুধ খান বা গর্ভবতী, তারা সাজনে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর