বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ

সন্ত্রাসীদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, আহত ১০ সাংবাদিক

সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন

নেশাখোর সন্ত্রাসীদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা চালিয়েছে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসররা । সোমবার (৩০ জুন) বেলা ১২ টার দিকে পৌরদিঘীর পাড়ে অবস্থিত সাতক্ষীরা প্রেসক্লাবে তারা হমালা করতে আসে। এসময় দখল করতে আসা বাহিনীদের প্রতিহত করতে যেয়ে সন্ত্রাসীদের হাতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন সাংবাদিক। আর এই দখলদারিত্বের মদত দিয়েছেন ফ্যাসিষ্ট আওয়ামীলীগের কথিত সাংবাদিক, বহুল আলোচিত আবুল কালাম আজাদ ও কল্যাণ ব্যাণার্জী।

জানা যায়, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে প্রেসক্লাব শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছে। কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রেসক্লাবকে ব্যবহার করতে আবুল কালাম আজাদ ও কল্যাণ ব্যাণার্জি এই কমিটির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে ষড়যন্ত্র করতে থাকে। তারা বাইরের কোন এক অজ্ঞাত স্থান থেকে সাংবাদিক আবুল কাশেম ও আসাদুজ্জামান আসাদকে সভাপতি-সাধারণ সম্পাদক বানিয়ে একটি তথাকথিত প্রেসক্লাবের কমিটি ঘোষনা করেন গত ১৬ মে ২০২৫। এই কমিটিতে আওয়ামীলীগ, যুবলীগ, নেশাখোর ও সন্ত্রাসীদের স্থান দিয়ে মূল প্রেসক্লাব দখলের পায়তারা করতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে আবুল কাশেম ও আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বেলা ১২ টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখল করতে আসে।

এসময় যুবলীগ নেতা জি,এম জিন্নাহ, এম বেলাল হোসেন, আ’লীগ নেতা লিটু, তাঁতীলীগ নেতা বাবলু, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নেতা হাবিবুল বাশার ফরহাদ, সাতক্ষীরা জেলা সৈনিকলীগের সহ-সভাপতি আবুল কালাম ওরফে থাই কালাম, সন্ত্রাসী আমিনুর রহমানসহ ৩০ জনের অধিক সন্ত্রাসীরা প্রেসক্লাবে প্রবেশের চেষ্টা করে।
এসময় প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাধা দেয়। উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হলে দখল করতে আসা আওয়ামী সন্ত্রাসীরা প্রেসকøাবের সাংবাদিকদের উপর লাঠি সোটা নিয়ে মারপিট শুরু করে। এতে কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। লাঞ্ছিত হয়েছেন আরো বেশ কয়েকেজন সাংবাদিক। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনার কিছু সময় পর বহিরাগত সন্ত্রাসীরা আবারো দলবদ্ধ হয়ে প্রেসক্লাব দখল করতে আসে। তবে, পুলিশ ও সেনাসদস্যদের উপস্থিতিতে তারা আবারো পিছিয়ে যায় এবং পরিস্থিতি শান্ত হয়।

সন্ত্রাসীদের হামলায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, আল ইমরান, অমিত কুমার ঘোষসহ কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হন।
এদিকে, সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরার সাংবাদিক মহল ও সুধী সমাজ। অনতিবিলম্বে আবুল কাশেম, আসাদ, নেপথ্যে থাকা আবুল কালাম আজাদ, কল্যাণ ব্যাণার্জীসহ বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন সাতক্ষীরাবাসী।


এই বিভাগের আরো খবর