মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সবচেয়ে সাশ্রয়ী দামে পাঞ্চ-হোল ডিসপ্লের স্মার্টফোন আনলো ওয়ালটন

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : ‘প্রিমো এইচএমসেভেন’ মডেলের নতুন একটি স্মার্টফোন নিয়ে এলো বাংলাদেশের প্রযুক্তিপণ্যের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। এটি বর্তমানে বাজারের সবচেয়ে সাশ্রয়ী দামের পাঞ্চ-হোল সমৃদ্ধ বড় ডিসপ্লের ডিভাইস।

ট্রিপল ক্যামেরার ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর, র‌্যাম-রম ও ব্যাটারিসহ দুর্দান্ত সব ফিচার। অনন্য ডিজাইন ও রঙের কম্বিনেশনে নজরকাড়া অভিজাত ফোনটিকে ‘স্টাইলিশ সুপারস্টার’ নামে অভিহিত করা হয়েছে।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, ক্রিস্টাল ব্লু এবং অ্যাজুর ব্লু-এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া ফোনটির মূল্য ১০,৪৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালকার্ট (https://cutt.ly/zCb4psx) থেকে এটি কেনা যাচ্ছে।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর ওয়াশিক জাহান ঈশান জানান, ‘প্রিমো এইচএমসেভেন’ মডেলের স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৫২৮ ইঞ্চির বিশাল পর্দা। ৪০০ নিটস ব্রাইটনেস সমৃদ্ধ ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর এইচডি প্লাস আইপিএস পাঞ্চ-হোল ডিসপ্লের রেজুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। ফলে ছবি বা ভিডিও দেখা, গেম খেলা কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে মিলবে আনন্দময় অভিজ্ঞতা। ব্যবহারকারী হাতের মুঠোয় পাবেন মুভি থিয়েটারের স্বাদ।

নতুন এই ফোনের প্রয়োজনীয় গতি নিশ্চিতে আছে ১.৮ গিগাহার্জের ১২ ন্যামোমিটার ইউনিসক টাইগার টি৬১০ অক্টা-কোর প্রসেসর। প্রাণবন্ত ভিডিও ও গেমিং অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি-জি৫২। ৩ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যামসম্পন্ন এই ফোনে প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে রয়েছে ৩২ জিবি স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/১.৮ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এআই ট্রিপল ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ এর ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে ১/৩ ইঞ্চির সেন্সর। এর পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফলে উজ্জ্বল, ঝকঝকে রঙিন ছবি তোলা যাবে।

আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। যা অল্প আলোতেও দেবে নিখুঁত সেলফি। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। ক্যামেরায় বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এআই সিন ডিটেকশন, এই/এএফ লক, ফিংগারপ্রিন্ট ক্যাপচার, স্মাইল ক্যাপচার, ফেস এট্রিবিউট ডিটেক্ট, এনহান্স লো লাইট, টাচ টু ক্যাপচার, মোশন ফটো, বিউটি, পোরট্রেইট, স্লো মোশন, প্রো মোড, নাইট মোড, ম্যাক্রো, এইচডিআর, লোগো ওয়াটারমার্ক, ৪এক্স ডিজিটাল জুম, সেলফ-টাইমার, এন্টি ফ্লিকার ইত্যাদি।

অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।

ওয়াইডভাইন এলওয়ান সার্টিফাইড ‘প্রিমো এইচএমসেভেন’ স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্টসহ ডুয়াল ফোরজি সিম ট্রে, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডার্ক মোড, ফোকাস মোড, বেডটাইম মোড, পকেট মোড, ৩-ফিংগার স্ক্রিনশট, লং স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডার, স্মার্ট মোশন, স্মার্ট কন্ট্রোল, লিফট টু চেক ফোন, ১০-ফিংগার মাল্টিটাচ, টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ল্যান হটস্পট, ওটিএ, ওটিজি, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক ও রেকর্ডিংসহ এফএম রেডিও।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধা রয়েছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর