বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

সরকারকে টেনে ধরতে রাষ্ট্র বিরোধী চক্র ষড়যন্ত্র করছে : খালিদ মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২ জুন, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ন
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী এমপি। (ছবি: সংগ্রহীত)

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারকে টেনে ধরার জন্য রাষ্ট্র বিরোধী কিছু চক্র ষড়যন্ত্র করছে। সরকারের মধ্যে ঢুকে থেকে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, রাষ্ট্রবিরোধীরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য মহাপরিকল্পনা নিয়েছে।

আজ রোববার দিনাজপুর জেলার বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকার গোদাবাড়ী গ্রামে কামবালা সড়ক উদ্বোধন ও কামবালা নিবাসের দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নৌপরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী চক্র এই দেশের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিমালয় তুল্য ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চেষ্টা করছে তারা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি যদি নষ্ট করা যায় তাহলে বাংলাদেশকে ধ্বংস করে দেয়া যাবে, দেশ আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা। তিনি বলেন, আজ থেকে ৫৪ বছর আগে তরুণ যুবকদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছিলেন। তাই বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয় গোটা বিশ্বের নেতৃত্ব দেবে তার দায়িত্ব নিতে হবে তরুণদের।

এদেশে গণমাধ্যম এখন স্বাধীন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে কোন মিডিয়ার উপর হস্তক্ষেপ করা হয় না। গণমাধ্যমে আজ সকলের বক্তব্য প্রচার করা হয়। যে যার মত প্রকাশ করছে, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টকশোতে কথা বলতে পারছে। একটি অ্যান্ড্রয়েড মোবাইল যার কাছে আছে, সে তার নিজের অভিব্যক্তি সকলের সামনে প্রকাশ করতে পারছে। তিনি বলেন, এই এলাকার ভোটার আমাদের মায়ের তুল্য কামবালা যে ইতিহাস সৃষ্টি করেছে আমরা সেই ইতিহাসের পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

প্রতিমন্ত্রী আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে তারা দেশকে অন্ধকারে তলিয়ে দিয়েছিল। সেই অন্ধকারে তারা আবার দেশকে তলিয়ে দিতে চায়। আপনারা কোন ধরনের গুজবে কান দেবেন না। শেখ হাসিনার শরীরে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, এই রক্ত কখনো পরাজিত হতে জানে না। আগামীতে বাংলাদেশ যুদ্ধজাহাজ তৈরির স্বপ্ন দেখছে। তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত রেল সড়ক স্থাপিত হয়েছে। দশ হাজার কিলোমিটার নৌ-পথ আমরা তৈরি করেছি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই দারিদ্রতা বিদূরিত হয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছে।

দিনাজপুর বিরল উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর রবিউল ইসলাম রবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর