সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন

সরকারি সব লেনদেন ক্যাশলেস করতে এভিএস চালু

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : সরকারি লেনদেন ‘ক্যাশ লেস’ করার উদ্যোগ হিসেবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টের সঠিকতা যাচায়ের জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালু করেছে সরকার।

শনিবার এক কর্মশালায় এ কথা জানান বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ব্যবস্থা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং একই সঙ্গে জালিয়াতিরোধ ও অর্থ অপচয়রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে কর্মশালায় অংশগ্রহণকারীগণ মত প্রদান করেছেন।

কর্মশালায় জানানো হয়, গত ২৬ জানুয়ারি, ২০২৫ থেকে চারটি চিফ একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসে (সিএএফও) পরীক্ষামূলকভাবে এই এভিএস সিস্টেম চালু করা হয়েছে।

এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী জুন মাসের মধ্যে দেশের প্রতিটি হিসাব রক্ষণ অফিসে এভিএস সিস্টেম বাস্তবায়ন করা হবে মর্মে কর্মশালায় জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের সিস্টেমসমূহের সঙ্গে আইবাস সিস্টেমের ইন্ট্রিগেশন স্থাপন, গ্রাহকদের একাউন্ট ভেরিফিকেশন সিস্টেম পাইলটিং পরবর্তী সকল পর্যায়ে বাস্তবায়ন রূপরেখা প্রণয়ন বিষয়ক কর্মশালা আজ শনিবার সকালে মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

আইবাস স্কিম, স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম টু এনাবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস), অর্থবিভাগ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

বাজেট-১ ও জাতীয় কর্মসূচি পরিচালক (অতিরিক্ত সচিব) বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া।

বিলকিস জাহান তার বক্তব্যে বলেন, এভিএস সিস্টেম বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো সরকারি সকল পেমেন্ট ক্যাশলেস করা এবং ব্যয় ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জালিয়াতি ও অর্থের অপচয় রোধ করে গ্রাহকদের ভোগান্তি লাঘব করা ও সঠিক প্রাপকের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ নিশ্চিত করা।

তিনি বলেন, এই সিস্টেম সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য যাচাই করা এবং চেক ছাপানোর জন্য সরকারের ব্যয়িত ৫০০-৬০০ কোটি টাকা সাশ্রয় করতে ভূমিকা রাখবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর