সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সরিষাবাড়ীতে সকল কেন্দ্রেই বিজয়ী হয়েছেন বিএনপির ফরিদুল কবীর তালুকদার শামীম

ফারুক হোসেন,সরিষাবাড়ী (জামালপুর)
রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর—৪ (সরিষাবাড়ী-১৪১) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার (শামীম) বড় ব্যবধানে সকল কেন্দ্রেই বিজয়ী হয়েছেন। সরিষাবাড়ী—১৪১ আসনে ৮৮টি কেন্দ্রের ৮৮টিতেই বিজয়ী হয়েছেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত নির্বাচনে সরিষাবাড়ী উপজেলার সকল কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শামীম তালুকদার (পোস্টাল ভোট সহ)মোট ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এড. মোহাম্মদ আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ৯৪৭ ভোট। এতে বিজয়ের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৪৫৯ ভোট। যা জেলার অন্য ৬টি আসনের তুলনায়ও উল্লেখযোগ্য।

এমনকি জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়ালের নিজ এলাকার আরামনগর মাদ্রাসা কেন্দ্রেও ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে ছিলেন। ওই কেন্দ্রে দাড়িপাল্লা প্রতীকে পেয়েছে ৫৫২ ভোট, বিপরীতে ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ হাজার ৭১৪ ভোট। ব্যবধান হয়েছে ১ হাজার ১৬২ ভোট। এই ফলাফল স্থানীয় জনগণের ব্যাপক আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন বিএনপি নেতা—কর্মীরা।

জামালপুর জেলায় বিএনপির প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করলেও সরিষাবাড়ীতে প্রতিটি কেন্দ্রে জয়ের এই রেকর্ড শামীম তালুকদারের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির প্রমাণ। প্রাপ্ত তথ্য অনুসারে জামালপুর—৪ আসনের ফলাফল জেলার মধ্যে ভোট সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে। বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যান্য বিজয়ীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই অর্জন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদারের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির প্রতিফলন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

বিজয়ী প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, প্রতিটি কেন্দ্রে জনগণের এই অকুণ্ঠ সমর্থন আমার জন্য বিশাল দায়িত্ব। আমি সরিষাবাড়ী ও জামালপুরের উন্নয়ন, শান্তি, নিরাপত্তা এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো।’


এই বিভাগের আরো খবর