বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

সহজ লক্ষ্য কঠিন করে হারল যুবারা, বাড়ল অপেক্ষা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে। লক্ষ্যও ছিল দুইশর কম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের ফর্ম বিবেচনায় পথটা সহজই ছিল। তবে পথ হারিয়ে ফেলে আজিজুল হাকিমের দল। ছয় ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৭ রানে হেরেছে যুবারা।

সোমবার (৫ মে) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ৫ ওভার বাকি থাকতে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৬৯ রানে।

রান তাড়া করতে নামা বাংলাদেশের শুরুর তিন ব্যাটসম্যানই ফিরে যান দুই অঙ্কের আগেই। ঘরে নেওয়ার আগে। এরপর তিনটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রিজান হোসেন (৫০ বলে ২৫), মোহাম্মদ আবদুল্লাহ (৫৯ বলে ৪২) ও দেবশিষ দেবা (৪৭ বলে ২৪)।

এই তিনজনের বিদায়ের পর ৬ উইকেট হারানো বাংলাদেশের আশা হয়ে ওঠেছিলেন ফরিদ ও সামিউন। কিন্তু ২৬ বলে ৩৭ রান করা সামিউন বোল্ড হতেই বাংলাদেশের আশার বেলুন চুপসে যায়। ১ রানের ব্যবধানে হারাতে হয় ৩ উইকেট। স্কোর ৬ উইকেটে ১৫৬ থেকে ৯ উইকেটে ১৫৭ রান হয়ে যায়। পরে সাদ ইসলাম রান আউট হলে ১৬৯ রানে অলআউট হয় সফরকারীরা। ৫২ বলে ৩০ রান করে অপরাজিত থেকে যান ফরিদ।

শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন ভিরান চামুদিথা ও কুগাথাস মাথুলান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের এলোমেলো বোলিংয়ে ভালো শুরু পেয়ে যায় স্বাগতিকরা। তবে ছন্দ ফিরতে সময় লাগেনি। চামুদিথাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রিজান। চামিকা হিনাটিগালাকে ফেরান সাদ।

ভালো শুরু করা সুহাস ফার্নান্দোকেও বেশি দূর যেতে দেননি রিজান। ৪ চারে ৪৪ বলে ২৮ রান করেন অভিষিক্ত ওপেনার। এরপর পাঁচ নম্বরে নেমে একপ্রান্তে একাই রান করতে থাকেন অধিনায়ক ভিমাথ দিনসারা। তাকে সঙ্গ দেন অভিষিক্ত আদাম হিলমি। দুজন মিলে ইনিংসের সর্বোচ্চ ৩৮ রানের জুটি গড়েন। দিনসারা আউট হন ৪৭ বলে ৪২ রান করে। হিলমি করেন ৫৯ বলে ৫১ রান।

বল হাতে বাংলাদেশের পক্ষে ৩৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন সামিউন। রিজান হোসেন, সাদ ইসলাম ও ফারহান শাহরিয়ারের শিকার দুটি করে।

ছয় ম্যাচের সিরিজে আজিজুল হাকিমের দল এখন ৩–২ ব্যবধানে এগিয়ে। সিরিজ নিজেদের করে নিতে চাইলে বৃহস্পতিবার শেষ ম্যাচে জিততেই হবে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর