বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

সাংবাদিকতার স্বাধীনতায় বেআইনি হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

আনোয়ারুল ইসলাম, শ্যামনগর (সাতক্ষীরা)
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:২১ অপরাহ্ন

সাংবাদিকতার স্বাধীনতায় কোনো বেআইনি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, এবং হুমকি-ধমকি দিয়ে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা যাবে না। এমনটাই দৃঢ় প্রতিজ্ঞ শ্যামনগরের সাংবাদিক সমাজ। তারা জানান, পেশাগত দায়িত্ব পালনের পথে কোনো অপশক্তির বাধা এলে তা সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে।

আজ মঙ্গলবার (১৮ই মার্চ) সকাল ১১টায় শ্যামনগর পৌর সদরের মাইক্রোস্ট্যান্ড চত্বরে আয়োজিত সাংবাদিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সহযোগী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।

সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনিক চাপ না থাকলেও কিছু রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি দুষ্কৃতকারীদের পক্ষ নিয়ে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টি করছে। অপরাধমূলক কর্মকান্ডের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি প্রদান করা হচ্ছে, তাদের টার্গেট করা হচ্ছে, এমনকি স্বাধীন সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, বিদায়ী সরকারের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে, মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে এবং পরিকল্পিত হামলার মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, উল্টো সাংবাদিকদের দমনের অপচেষ্টা চালানো হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকিস্বরূপ। বক্তারা আরো বলেন, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে স্বাধীন সাংবাদিকতার পথ সুগম করতে হবে। গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ডাঃ আবু কাওছার, মোহনা টিভির শেখ আফজালুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যায়যায়দিন প্রতিনিধি রঞ্জিত বর্মণ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, রিপোর্টার্স ক্লাব আহ্বায়ক খলিল হোসেন, অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক মারুফ হোসেন মিলন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল-ইমরান ও সুন্দরবন প্রেসক্লাবের স ম ওসমান গণি সোহাগ।

 


এই বিভাগের আরো খবর