সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

মনিরুজ্জামান মনির, শেরপুর প্রতিনিধি
শনিবার, ১৭ জুন, ২০২৩, ৫:২৮ অপরাহ্ন

জামালপুর বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাব।
শনিবার বেলা ১১টার দিকে শেরপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জি এইচ হান্নান, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনে পক্ষে ডিবিসি নিউজের এস এম জোবায়ের দিপ, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি জোবায়ের রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, টিভি ফোরাম শেরপুরের সভাপতি খন্দকার মিন্টুসহ অসংখ্য সাংবাদিক। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানি নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন দুর্বৃত্ত ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের মত ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে। হামলা-মামলাতেও ওই সাংবাদিকের কন্ঠ রোধ করা যায়নি। অবশেষে খুন করা হয় রব্বানীকে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের ট্রাইব্যুনাল করে করতে হবে।সাগর রুনীর হত্যার বিচার যেভাবে প্রলম্বিত করা হচ্ছে সেই ব্যবস্থা করলে সাংবাদিক সমাজ বসে থাকবে না। দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে একটি স্বাধীন মত প্রকাশের নিশ্চয়তাই বিধান করা রাস্ট্রের দায়িত্ব। সেখানে একজন সাংবাদিককে হত্যা করা হচ্ছে। বিচারের জন্য পরিবার নয় রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে।


এই বিভাগের আরো খবর