বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ

সাতক্ষীরায় পুরাতন যানবাহন চলাচল বন্ধে মোবাইল কোর্ট অব্যাহত

সাতক্ষীরা প্রতিনিধি
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯:৫১ অপরাহ্ন

সড়ক পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার নিরাপত্তার জন্য দেশজুড়ে চালু হওয়া ‘নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাতেও পুরাতন ও খেলাপি মোটরযানের চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক-কভার্ডভ্যান চলাচল বন্ধ ছাড়াও, ওভারস্পিডে গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী, ২ টি মামলার বিপরীতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স। সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির জানান, বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় এই অভিযান চালানো হচ্ছে।

তিনি আরো জানান, সড়কে শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে এই ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের মধ্যে সড়ক নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সচেতনতা বাড়ছে।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, সাতক্ষীরাসহ সারাদেশের বিভিন্ন জেলায় এ ধরণের মোবাইল কোর্টের মাধ্যমে পুরাতন এবং অননুমোদিত মোটরযানের চলাচল বন্ধ করা হচ্ছে। এসব অভিযানের ফলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে এবং সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে এটি একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।

এই উদ্যোগের ফলে স্থানীয় জনগণ এবং চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন যানবাহন মালিক এবং চালকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তারা মনে করেন যে, এর ফলে সড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় থাকবে। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তারা আশা করছেন যে, এ ধরণের উদ্যোগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত হবে।


এই বিভাগের আরো খবর