বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন: মিনি সভাপতি, বারি সম্পাদক

সাতক্ষীরা প্রতিনিধি
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের (২০২৫-২৬) পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল এগারোটায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যের সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের আহ্বায়ক জি,এম মনিরুল ইসলাম মিনি। এক বছর মেয়াদি সাতক্ষীরা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন, ইত্তেফাক ও একুশে টিভির জেলা প্রতিনিধি জি,এম মনিরুল ইসলাম মিনি। সহসভাপতি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা সংবাদদাতা ফারুক মাহবুবুর রহমান।

সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আব্দুল বারী। যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক ইনকিলাব ও ডেইলি ইন্ডাস্ট্রির সাতক্ষীরা জেলা সংবাদদাতা আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের মুহাঃ জিল্লুর রহমান ও দপ্তর সম্পাদক দৈনিক সমাজ সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি আল ইমরান।
নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ, নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল গফুর সরদার ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম, জিল্লুর রহমান।

সভায় উপস্থিত সাংবাদিকরা প্রেসক্লাবের কর্মকান্ডকে আরো গতিশীল, বার্ষিক বনভোজন, সাধারণ সদস্যদের ব্লেজার প্রদানসহ বিভিন্ন বিনোদন ও উন্নয়নমূলক কাজের জন্য নবগঠিত নির্বাহী কমিটির কাছে আহ্বান জানান। একই সাথে প্রেসক্লাবের সকল কাজের সহায়তা করারও অঙ্গীকার করেন উপস্থিত সদস্যরা।
উল্লেখ্য, ২০২৪ এর আগষ্ট মাসে গঠনতন্ত্র মোতাবেক সাতক্ষীরা প্রেসক্লাবের এক বছর মেয়াদি কমিটি গঠন হয়েছিলো। কমিটির মেয়াদ শেষে প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন হয়। গঠনতন্ত্রের আলোকে আজ (শনিবার) একটি পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন হয়েছে।


এই বিভাগের আরো খবর