বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

সাতক্ষীরা-২আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের পাকাপোলস্থ শহীদ নাজমুল স্মরণীর খান মার্কেট, কমার্স মার্কেটসহ বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ।

এসময় সাতক্ষীরা-২আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। পরিবর্তন চাইলে সকলে ধানের শীষের পাশে দাঁড়ান। আমরা সবাই মিলে সাতক্ষীরার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করব। বিগত সময়ে মানুষ বাকস্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছিল। জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ।

এই প্রচারণার মাধ্যমে দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করার আহবান জানান এবং শহীদ জিয়ার ধানের শীষকে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে ভোটারদের কাছে তুলে ধরেন। নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে দলীয় নেতাকর্মী ও অসংখ্য সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় গণসংযোগ কে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও অগ্রহ দেখা যায়।


এই বিভাগের আরো খবর