বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী গণসংযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন

সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ নির্বাচনী গণসংযোগ ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করছেন। আজ শনিবার (১৫ নভেম্বর) তার নির্বাচনী এলাকা সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি শহরের বিভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাট, বিভিন্ন বাড়িসহ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। কুশল বিনিময়ের সময় তারা এলাকার বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট–ড্রেনেজ–জলাবদ্ধতা, শিক্ষা-স্বাস্থ্য সুবিধা এবং নিরাপত্তা নিয়ে কথা বলেন। এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ মনোযোগ সহকারে সব কথা শোনেন এবং পরিবর্তনের জন্য একসাথে কাজ করার আশ্বাস দেন। তিনি শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং স্থানীয়দের সাথে আলাপ করেন। তরুণ ভোটারদের তিনি কর্মসংস্থান, প্রযুক্তি–সহায়ক শিক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানান।

এ সময় তিনি আরো বলেন, আমি সাতক্ষীরা-২ আসনে এমপি নির্বাচিত হলে আমার নির্বাচিত এলাকা হবে উন্নয়নের অনন্য উদাহরণ। সাতক্ষীরা-২ আসন (সাতক্ষীরা সদর ও দেবহাটা) এর মানুষের প্রত্যাশা অনেক। তারা শান্তি এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা চান। আমি তাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। সাতক্ষীরা-২ আসনে বিগত সময়ে আওয়ামীলীগ, জামায়াত, জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে। তারা এই আসনের জনগণের কতটুকু কাঙ্খিত চাওয়া পাওয়া পূরণ করতে পেরেছে আমি জানিনা। তবে আমার জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক সাতক্ষীরা-২ আসনে বিজয় লাভ করলে আমি জনগণের সকল চাওয়া পাওয়া পূরণ করব ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি দিচ্ছি।

নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমনুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ-সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, সাবেক সহ-সাংঠনিক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, বিএনপি নেতা রেজাউল ইসলাম ও সাবেক জেলা যুবনেতা আরিফ ইকবালসহ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শহরের মাওয়া চায়নিজ রেস্তোরাঁ, নিউ মার্কেট মোড়, রক্সি সিনেমা হল মোড়, মোজাহেরের পেট্রোল পাম্প, সাতক্ষীরা জজ কোর্ট এলাকা ও শহরের খুলনা রোড মোড়ে গণসংযোগে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও জাতীয়তাবাদী যুব দলের নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা মনে করেন, আলহাজ্ব আব্দুর রউফ এর প্রচারণা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

 


এই বিভাগের আরো খবর