শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

“সাম্প্রদায়িক সম্প্রীতি: মানবতার মহাসেতু” সেমিনার ও আনন্দমেলা

প্রেস বিজ্ঞপ্তি
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ন

আজ পহেলা বৈশাখ ১৪ এপ্রিল ২০২৬ উপলক্ষে কুষ্টিয়া সোসাইটি বনশ্রী এই শিরোনামে সেমিনার ও আনন্দমেলার আয়োজন করে। মূলত সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করা, ভিন্নমতের মানুষকে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা এবং সহিংসতা ও বিভেদ কমানোর জন্য সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। এর মাধ্যমে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের মধ্যে সহাবস্থান, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেওয়া হয়। বাংলাদেশ একটি বহুধর্মী ও বহুসাংস্কৃতিক দেশ হলেও কিছু ক্ষেত্রে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার ঘটনা লক্ষ্য করা যায়। গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানির কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, রাজনৈতিক স্বার্থে বিভেদ সৃষ্টি, আইনের দুর্বল প্রয়োগ ও বিচারহীনতা, পারস্পরিক অবিশ্বাস ও সহনশীলতার অভাব, এসব কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়, যা জাতীয় ঐক্য ও উন্নয়নের জন্য হুমকিস্বরূপ।

 

সভাপতির বক্তব্যে কুষ্টিয়া সোসাইটি বনশ্রীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম বাচ্চু বলেন, “বাংলাদেশের মূল শক্তি আমাদের ঐক্য ও সম্প্রীতি। এই দেশ সব ধর্মের মানুষের রক্তে অর্জিত। সাম্প্রদায়িক বিভেদ আমাদের সংস্কৃতির অংশ নয়। আমরা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে কোনো অপশক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে সম্প্রীতির চর্চা করতে হবে এবং তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামাজিক সংগঠন—সকলকে একসাথে কাজ করতে হবে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য।” সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোসাইটির অ্যাডভাইজার ও নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ডঃ আফরোজা পারভীন তিনি তার বক্তব্যে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি কেবল একটি নৈতিক বিষয় নয়, এটি একটি উন্নত ও টেকসই সমাজ গঠনের পূর্বশর্ত। যখন সমাজে বৈষম্য ও ভিন্নমত দমনের প্রবণতা বাড়ে, তখন সহিংসতা বৃদ্ধি পায়। তিনি উল্লেখ করেন, নারী ও শিশুরা এই সহিংসতার সবচেয়ে বড় শিকার। তাই সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় পর্যায়ে মানবাধিকার ও সহনশীলতার শিক্ষা নিশ্চিত করতে হবে।

সোসাইটির সেক্রেটারি ডাক্তার মো মাসুদ আলী বলেন, “আমরা যদি মানুষকে মানুষ হিসেবে দেখি—ধর্ম, বর্ণ বা মত দিয়ে নয়, তাহলেই প্রকৃত সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।” সভায় আরো বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি শফিকুল ইসলাম, সোসাইটির সেক্রেটারি ডাঃ মোঃ মাসুম আলী, সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স হাসপাতাল, জয়েন্ট সেক্রেটারি জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হামিদুল ইসলাম সহ আরো অনেকে।

সাম্প্রদায় সহিংসতা কমাতে ও সম্প্রীতি বাড়াতে বক্তাগণ সরকারের কাছে নিম্নলিখিত সুপারিশমালা পেশ করেনঃ

১.আইনের শাসন নিশ্চিত করা, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২.সংখ্যালঘু সুরক্ষা জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন

৩.শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, শিক্ষা কারিকুলামে সম্প্রীতি ও মানবিকতা অন্তর্ভুক্ত করা, গণমাধ্যমে ইতিবাচক প্রচারণা

৪.গুজব ও উসকানি প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা ডিজিটাল সচেতনতা বৃদ্ধি।

৫.আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি, মানবাধিকারভিত্তিক প্রশিক্ষণ, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা

৬.সামাজিক সংলাপ ও অংশগ্রহণ, ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সংলাপ আয়োজন, কমিউনিটি পর্যায়ে সম্প্রীতি ফোরাম গঠন

৭.নারী ও শিশু সুরক্ষা: সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য বিশেষ সহায়তা। আইনি সহায়তা ও পুনর্বাসন। এই সেমিনার ও আনন্দমেলা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


এই বিভাগের আরো খবর