সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সারাংশ তৈরি করবে গুগল জেমিনি

অনলাইন ডেস্ক :
রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১:১৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সব প্রযুক্তি নির্মাতা চ্যাট সারাংশের দিকে নজর দিয়েছে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রুপ চ্যাটে কী আলোচনা হয়েছে, তা ক্লিক করা মাত্রই এআই জানাবে সারাংশ।

প্রতিদিন দাপ্তরিক কাজে ইমেইল, চাকরির অফার, অনলাইন কেনাকাটার রসিদ– সবই এখন চলে আসে ইমেইলে। কিন্তু প্রতিটি ইমেইল মনোযোগ দিয়ে পড়া সম্ভব হয় না অনেক সময়। ব্যস্ততার কারণে অনেক জরুরি তথ্য চোখ এড়িয়ে যায়। এমন সমস্যার সমাধান হিসেবে গুগল উদ্ভাবন করেছে বিশেষ ফিচার।

জিমেইল অ্যাপে যুক্ত হয়েছে জেমিনি এআই প্রযুক্তি। নতুন সংযোজনের নাম মেইল সারাংশ, যা ক্লিক করা মাত্রই জানিয়ে দেবে দীর্ঘ ইমেইলের সারকথা।

কীভাবে কাজ করবে
নির্মাতা গুগল জানিয়েছে, জিমেইল গ্রাহক ইমেইলের ওপরে দেখতে পাবেন সারাংশ নামের অপশন। জেমিনি এআই ইমেইলের মূল বিষয় বিশ্লেষণ করে সবচেয়ে জরুরি তথ্য উপস্থাপন করবে সংক্ষিপ্ত আকারে। ফলে দীর্ঘ ইমেইল পড়ার ঝামেলা থেকে রেহাই মিলবে।

সব ইমেইলে স্বয়ংক্রিয়ভাবে সারাংশ নাও থাকতে পারে। সে ক্ষেত্রে গ্রাহক ইমেইলের পাশে থাকা বিশেষ বাটনে ক্লিক করে জেমিনি এআই তৈরি সারাংশ সামনে আসবে।

ফিচার কেন জরুরি
জেমিনিতে এমন সংযোজন শুধু সুবিধাই দেবে না, বরং সময় সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে। ফলে দীর্ঘ মেইল পড়ার ঝক্কি থাকবে না, দাপ্তরিক কাজের গতি বাড়বে, কেনাকাটার রসিদ বা ব্যক্তিগত বার্তার মূল তথ্য সহজে জানা যাবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

কীভাবে পাবেন সুবিধা
প্রথম ধাপে ফিচারটি চালু হয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস জিমেইল অ্যাপে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই এই ফিচার বিস্তৃত পরিসরে সক্রিয় হবে। ভবিষ্যতে ডেস্কটপ সংস্করণেও ফিচারটি যুক্ত হলে ব্যবসায়িক ও ব্যক্তিগত ইমেইল ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চ্যাটে আসছে এআই সারাংশ
গুগলের সঙ্গে অন্যসব প্রযুক্তি প্রতিষ্ঠান চ্যাট সারাংশের দিকে নজর দিয়েছে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রুপ চ্যাটে কী আলোচনা হয়েছে, তা ক্লিক করা মাত্রই এআই জানিয়ে দেবে সারাংশ। তবে তারা গ্রাহককে আশ্বস্ত করেছে, গোপনীয়তা থাকবে সম্পূর্ণ সুরক্ষিত।

অনেকে প্রতিদিন শতাধিক ইমেইল বিনিময় করেন। ফলে অনেক তথ্য প্রতিদিন চোখ এড়িয়ে যায়। ঠিক এমন কারণেই গুগলের নতুন উদ্যোগকে সময়োপযোগী হিসেবে দেখছেন অনেকে। এটি শুধু প্রফেশনাল কাজের গতি বাড়াবে না, বরং তথ্য গ্রহণের সক্ষমতা বাড়াবে।

বিশেষজ্ঞরা বলছেন, জেমিনিতে এমন সংযোজন নিঃসন্দেহে জিমেইল ব্যবহারের অভিজ্ঞতাকে বুদ্ধিদীপ্ত, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করবে। সময় বাঁচানোর সঙ্গে এটি হবে ব্যস্ত জীবনের সহায়ক ফিচার।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর