মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারাদেশে ৫৫৫টি জয় ডিজিটাল সার্ভিস সেন্টার নির্মাণ করা হবে : পলক

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৬ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারাদেশে ৫৫৫টি জয় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইতোমধ্যে এই সেন্টার নির্মাণ কার্যক্রমকে অনুমোদন করে দিয়েছেন। প্রতিমন্ত্রী আজ নাটোরের সিংড়া উপজেলাতে বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র এবং সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, জয় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার তরুণ-তরুণীরা প্রশিক্ষণ গ্রহণ করে ই-কমার্স উদ্যোক্তা, আইটি ফ্রিল্যান্সার, ইন্টারপ্রেনার এবং মন্ত্রণালয়গুলোর সরকারি সেবা পেতে ওয়ান স্টপ সার্ভিস সল্যুশন সেন্টার হিসেবে কাজ করবে। সকল জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ চলমান রয়েছে। ১৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে শিক্ষার্থীরা হাতে-কলমে তথ্য প্রযুক্তির শিক্ষা গ্রহণ করছে। শিক্ষার্থীদের জন্যে তথ্য প্রযুক্তি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করা হয়েছে। আমাদের লক্ষ্য-২০৪১ সালের মধ্যে তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলে। জননেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের পরিচিতিকে শ্রমভিত্তিক অর্থনীতির দেশ থেকে প্রযুক্তি নির্ভর মেধাবী জাতির দেশের পরিচয়ে পরিচিত করতে চাই আমরা।

বীর মুক্তিযোদ্ধাগণ এদেশের সূর্য সন্তান উল্লেখ করে পলক বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে জীবন বাজী রেখে তাঁরা দেশের জন্যে যুদ্ধ করে আমাদের স্বাধীন ভূখন্ড এনে দিয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে মুক্তিযোদ্ধাগণ নিজেদের পরিচয় দিতে পারতেন না, তাদের চাকুরীর সুযোগ ছিলোনা। প্রধানমন্ত্রী তাদেরকে সম্মানীত করেছেন। মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করে ২০ হাজার টাকা করে প্রদান করছেন। তাঁর যুগান্তকারী পদক্ষেপে সকল মুক্তিযোদ্ধাগণ স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন। এই কার্ড তাদের আতœমর্যাদা ও সম্মানের প্রতীক। বিভিন্ন দাপ্তরিক সেবা পেতে এই কার্ড সহায়ক ভূমিকা পালন করবে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর