ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িতে ছুঁটে যান তিনি। এসময় পাঁচটি পরিবারকে ঢেউ টিন, শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর,
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, ৫নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ মুরাদুর রহমান মুরাদ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হাসান আশরাফ, শাফিকুল ইসলাম, মাহফুজ খান, পাভেল রায়হান সহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে মজিবুর মাতুব্বরের বাড়িতে একটি রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি বসতঘরের সবকিছু পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।