মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মতবিনিময় সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার ব্যপস্থাপনা স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা করেছেন থানা পুলিশ।

আজ শনিবার (৭মার্চ) সকাল ১১ টায় থানার হলরুমে উপজেলার বিভিন্ন বাজার কমিটি, বাজার ব্যবসায়ী, মাহিন্দ্র ড্রাইভার ও অটো ড্রাইভারদের সাথে এই মত বিনিময় করেন তারা।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, সালথা থানার তদন্ত ওসি কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

এসময়ে সালথা সদর বাজারের যানজট সহ নানা সমস্যার কথা তুলে ধরেন বণিক সমিতির সদস্যরা। পাশাপাশি অটো, মাহিন্দ্র ড্রাইভার ও বাজার ব্যবসায়ীরা তাদের নানামুখী সমস্যার কথাও তুলে ধরেন।

সকলের মতামত শেষে প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা – সালথা) সার্কেল মাহমুদুল হাসান বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার সদস্য বিশিষ্ট বিশেষ একটা টিম গঠন করা হয়েছে। এরা প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত নিয়োজিত থাকবে। এছাড়া মোটরসাইকেলে ২ টি টিম সর্বদা টহল দিবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা আমাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নে কিছু ছ্যাচড়া চোর আছে। এর মূল কারণ হচ্ছে মাদক, এই মাদকের টাকার জন্য এসকল ছোট্ট খাটো চুরি ছিনতাই গুলো করে থাকে তারা। এদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।


এই বিভাগের আরো খবর