শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

সালথায় এক যুবককে কুপিয়ে জখম: থানায় অভিযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শনিবার, ১ মার্চ, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় মোঃ মারকুজ শেখ (৩৫) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার (১ মার্চ) সালথা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত মারকুজ শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
সে ওই গ্রামের মৃত ইদ্রিস শেখের ছেলে। এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গড়পাড়া এলাকায় মারকুজ শেখের উপর এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া গ্রামের গড়পাড়ায় ওয়াদুদ মোল্যার বাড়ির পাশে একটি পুরাতন মসজিদ রয়েছে। সপ্তাহ খানেক আগে মারকুজ শেখ ও তার বাড়ির রোকজন আরেকটি নতুন মসজিদ নির্মাণ করেছে। এই দুই মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে শুক্রবার মারামারী বাঁধে এতে মারকুজ আহত হয়।

আহত মারকুজ শেখের ভাই ডালিম শেখ অভিযোগ করে বলেন, আমরা নতুন একটি মসজিদ নির্মান করার কারণে ওয়াদুদ মোল্যা আমার ভাইয়ের কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করেছিলো। না দেওয়ায় তার উপর হামলা করা হয়েছে। তার শরীরে একাধিক কোপ আছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে ওয়াদুদ মোল্লা বলেন, আমাদের পাড়ায় আগে একটি মসজিদ ছিলো। সপ্তাহ খানেক আগে মারকুজরা তাদের বাড়ির পাশে আরেকটি মসজিদ নির্মান করেছে। মারকুজের বাড়ির পাশে রফিক নামে একজন মুসল্লী আমাদের মসজিদে নিয়মিত নামাজ পড়ে। আজ সকালে মারকুজসহ কয়েকজন রফিককে নিষেধ করে আমাদের মসজিদে না আসতে। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায় রফিককে তারা মারধর করে। এই খবর পেয়ে আমাদের মসজিদের লোকজন শুনতে গেলে মারামারী বাঁধে এতে আমাদের দুইজন আহত হয়। তারা মুকসুদপুর হাসপাতালে ভর্তি আছে।

সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে তৎক্ষানিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর