মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

সালথায় এবার পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা দুই লাখ মেঃটন

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় এবার দুই লাখ মেঃটন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মাঠকে মাঠ চাষিরা তাদের পেঁয়াজ ক্ষেত পরিচর্যার শেষ পর্যায়ের কাজ চালাচ্ছে। কয়েকদিন পরেই শুরু হবে চাষিদের স্বপ্নের ফসল পেঁয়াজ ঘরে তোলার কাজ। পেঁয়াজ ঘরে রাখার লক্ষে বাঁশ দিয়ে বানা তৈরিতেও ব্যস্ত সময় পার করছে কারিকররা।

উপজেলার পেঁয়াজ চাষি সিরাজ মোল্যা, দবির মোল্যা, মন্টু দাস ও কাইয়ুম মোল্যা জানান, গত বছর চাষিরা পেঁয়াজের ন্যায্যমুল্য পাওয়া এবছর আবাদ বেড়েছে। মুড়িকাটা পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে। মাঠে পেঁয়াজ ক্ষেতের গঠন অনেক ভালো। কয়েকদিন পরেই শুরু হবে হালি পেঁয়াজ উত্তোলনের কাজ।

বর্তমানে বাজারে মুড়িকাটা পেঁয়াজের যে দাম তাতে চাষিদের লাভ হবে না। পেঁয়াজ উৎপাদণের খরচ অনুযায়ী প্রতিমণ পেঁয়াজ দুই হাজার টাকা হলে চাষিদের লাভ হবে। তানা হলে এই আবাদে কোন লাভ হবে না তাদের। আর বর্গা চাষিদের লোকসান গুনতে হবে। বাজারে পেঁয়াজের ন্যায্যমুল্যের দাবী জানান চাষিরা।

উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস বলেন, এবছর সালথা উপজেলায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এবার ফলন ভালো হবে। উপজেলায় এবার ২লাখ মেঃটন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর