সর্বস্তরে আল্লাহুর দীনকে বিজয়ী করা লক্ষে সমবেত হই, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দাওয়াতী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা মডেল মসজিদ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদর বাজারে গিয়ে শেষ হয়।
উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা খেলাফত যুব মজলিসের সহসভাপতি মোল্লা হাবিবুর রহমান,
উপজেলা খেলাফত যুব মজলিসের সাংগঠণিক সম্পাদক মুফতী সাইফুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক, মাওলানা যুবায়ের আহম্মেদ প্রমূখ।