শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
“নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

সালথায় ঘর নির্মাণ করে প্রতিবেশির চলাচলের পথ বন্ধের অভিযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৭:২২ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে অর্ধশত বছরের চলাচলের পথে নতুন ঘর নির্মান করে, প্রতিবেশির পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে রাজ্জাক মাতুব্বর (৪০) এর বাড়ি যাওয়ার কোন পথই নেই। যে পথ দিয়ে প্রায় অর্ধশত বছর ধরে চলাচল করে আসছিলো রাজ্জাক মাতুব্বরের পরিবারসহ আরো পাঁচটি পরিবার, হঠাৎ পথটি বন্ধ হওয়াতে বিপাকে ওই পরিবারগুলি।

অথচ সেই পথের জমি রাজ্জাকের বাবা ইউনুস মাতুব্বরের পৈতৃক সম্পত্তি বলে দাবী তাদের। রাজ্জাকের চাচাতো ভাই এবং তার প্রতিবেশী আছাদ মাতুব্বর গং রাস্তার পাশ দিয়ে দখলে থাকলেও, চাচাতো ভাই রাজ্জাকদের চলাচলের পথ ছিলো তাদের বাড়ির উপর দিয়ে। হঠাৎ সেই পথের উপর আছাদ মাতুব্বর গংরা নতুন ঘর নির্মান করলে বিপাকে পড়ে রাজ্জাকসহ আরো পাঁচটি পরিবার। স্থানীয় ভাবে সালিশ মিমাংশায় কোন উপকারে অসেনি ভুক্তভোগি ওই পরিবার গুলোর। গ্রাম্য সালিশ উপেক্ষা করে আইনের দ্বারস্ত হয় রাজ্জাক ও তার পরিবার। থানায় একাধিকবার সালিশ হলেও তা মানছে না আছাদ মাতুব্বর গংরা। গ্রাম্যভাবে বা গোষ্টি হিসাবে প্রভাবশালী হওয়ায় কোন মিমাংশাই মানছে না তারা।

ভুক্তভোগী রাজ্জাক মাতুব্বর বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত আমি ও আমার পরিবারের লোকজন আমার চাচাতো ভাই আছাদ মাতুব্বরদের বাড়ির ভিতর দিয়ে আমরা চলাচল করতাম। হঠাৎ ওই পথের উপর দিয়ে ঘর নির্মান করে আমাদের পথ বন্ধ হয়ে যায়। এতে আমরা পাঁচটি পরিবার মানবেতর জীবনযাপন করছি। এই বন্ধিদশা থেকে মুক্তি পেতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযুক্ত আছাদ মাতুব্বর বলেন, আমি বা আমরা কারো পথ বন্ধ করি নাই। তাদের চলাচলের জন্য অন্য জায়গা দিয়ে পথ দিয়েছি। থানায় একপেশীও সালিশ করেছে আমরা তা মানি নি।

সংস্লিষ্ট ২নং ওয়ার্ডের মেম্বর মো: জয়নাল বলেন, আমি এই বিষয়ে তেমন কিছু জানি না। আমাকে কেউ এ বিষয়ে জানায় নি। শুনেছি থানায় কয়েক তরফা সালিশ হয়েছে। কোন সমাধান হয়নি।

সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, রাজ্জাক মাতুব্বরের অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে ডেকে এলাকার শান্তির লক্ষে মিমাংসা করার চেষ্টা করেছি। কোন পক্ষ না মানলে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর