মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

সালথায় ছোবহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় হাজী আব্দুছ ছোবহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ব্যাপক পরিসরে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া হাজী বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় সহস্রাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, ভোজ্য তেল, দুধ, চিনি ও সেমাইসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা ঈদ উদযাপনে সহায়তা করবে বলে জানান আয়োজকরা।

উপহার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে উপহার তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মো. সাহেব আলী সাহেব। এসময় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ যদি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করা যায়, তাহলে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। সেই চিন্তা থেকেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও বলেন, “২০১৭ সাল থেকে হাজী আব্দুছ ছোবহান মাতুব্বর ফাউন্ডেশন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা প্রতিবছর অন্তত দু’বার এ ধরনের সহায়তা দিয়ে থাকি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারেন।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সুশৃঙ্খলভাবে উপহার বিতরণের জন্য স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর