প্রচারণার শেষ দিনে ফরিদপুরের সালথায় ট্রাক মার্কার ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ফারুক ফকির।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ফরিদপুর-২, আসনের সালথা উপজেলার বিভিন্ন হাটবাজারে এই লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় গণধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে গণধিকার পরিষদের মনোনীত প্রার্থী ফারুক ফকির বলেন, ট্রাক মার্কা নিয়ে মাঠে আছি। বিভিন্ন হাট-বাজার সহ গ্রামগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। আশা করি ১২ তারিখে ভোটাররা ট্রাক মার্কায় ভোট দিবেন।