শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
“নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

সালথায় ভারী বৃষ্টিতে ব্রিজ ভেঙে পড়ায় জনদুর্ভোগ চরমে

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
বুধবার, ৪ জুন, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় ব্রিজ ভেঙে পড়ায় যানচলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে। গতকাল মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা টু মোন্তারামোড় সড়কের ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকায় খালের উপর নির্মিত পুরাতন ব্রিজটি ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে বলে স্থানীয়রা জানান। এরপর থেকে এলাকার জনসাধারণ বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে।

স্থানীয়রা জানান, ইফসুদিয়া ইজারা পাড়ায় ২৫ বছর আগে যাতায়াতের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছিলো। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা এটি। প্রায় ১০-১৫ টি গ্রামের মানুষ এই ব্রিজ দিয়া চলাচল করে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় যোগাযোগের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।

ইজিবাইক বাইক চালক ফায়েজুর রহমান বলেন, গত কাল রাতে সেতুটি ভেঙে পড়ায় যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছে। সেতুটি দ্রুত মেরামতের জন্য দাবী জানাই। উপজেলা প্রকৌশল আবু জাফর মিয়া বলেন, ব্রিজটি ভেঙে পড়েছে খবর পেয়েছি, দ্রুত মেরামতের ব্যাবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, এ বিষয় জেলা পর্যায়ে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।


এই বিভাগের আরো খবর