শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

সালথায় সংঘর্ষ জিরো টলারেন্স: শক্ত অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী

আবু নাসের, সালথা (ফরিদপুর)
শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাথে সাথে রামকান্তপুর ও নারানদিয়া বাজার এলাকায় নির্বাচন পরবর্তী ১৩ ফেব্রুয়ারি দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

এমতাবস্থায় রাজনৈতিক দলসহ শান্তিকামী স্থানীয় জনপ্রতিনিধিরা বারংবার চেষ্টা করেও পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হন। এ প্রেক্ষিতে, সাধারণ জনগণের জীবন রক্ষার লক্ষ্যে সালথা আর্মি ক্যাম্পের উদ্যোগে স্থানীয় পুলিশের সহযোগিতায় ১৩ ফেব্রুয়ারি দিন ও রাতব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে রাজনৈতিক ও স্থানীয় পক্ষগুলোর মধ্যে উত্তেজনা ও ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল রাতে গ্রামের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগসহ সাধারণ জনতার প্রাণ হানির পরিকল্পনা নস্যাৎ করতে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন কয়েকটি গ্রামে ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযুক্ত ব্যক্তিদের পাওয়া না গেলেও তাদের বাড়ি থেকে সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা ঢাল, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে, অভিযুক্ত চিহ্নত সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সলথা উপজেলায় যেকোনো ধরনের সহিংসতা ও অরাজকতা প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো প্রকার দাঙ্গা বা অরাজকতা সৃষ্টিকারীদের যেকোনো মূল্য আইনের আওতায় নিয়ে আসতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী। এলাকাবাসীর মাঝে সেনাবাহিনীর এই দ্রুত ও দৃঢ় পদক্ষেপ ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।


এই বিভাগের আরো খবর