শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

সালথার গট্টিতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার মাহফিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ মার্চ) বাদ আসর উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা হাজী সোবহানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, ডা: এজাজ, বিএনপি নেতা ডা: কামরুল হাসান মজনু, মুরাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, বালাম হোসেন, কালাম মাতুব্বর, শাফিকুল ইসলাম, হাবিব মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলনেতা ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্য শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, গত ১৫ বছর সাধারণ মানুষ ফ্যাসিবাদীর অধীনে ছিলো, স্বৈরাচারের অধীনে ছিলো। বিএনপির অনেকে যারা মিটিংয়ে ছিলো, মিছিলে ছিলো, দলের সাথে বেইমানি করে নাই, তারা কিন্তু ঘরে ঘুমাইতে পারে নাই। পরিবারের সাথে থাকতে পারে নাই ।
তারা মিথ্যা মামলায় জেল খেটেছে। আজকে ১৫ বছর পরে এই ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। বছরের পর বছর দিনের পর দিন, আমাদের বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে। আমাদের ছাত্রজনতা জীবন দিয়েছে, বহু শিশুকে হত্যা করা হয়েছে। নগরকান্দা সালথার বহু নেতাকর্মী জেল হাজত খেটেছে, দিনের পর দিন তারা নির্যাতিত হয়েছে। গট্টির লোকজনও নির্যাতিত হয়েছে। এতো ত্যাগের পরে এতো অত্যাচারের পরে আমরা যেই বাংলাদেশ পেয়েছি, হাসিনা মুক্ত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এই গট্টি ইউনিয়নে প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মনে করি লস্করদিয়া ইউনিয়ন যেমন ধানের শীষের ঘাটি, গট্টি ইউনিয়নও ধানের শীষের ঘাটি।

তিনি আরও বলেন, এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন যে বাংলাদেশ গড়ার রূপকার শহিদ জিয়া যেভাবে ১৯ দফা দিয়ে বাংলাদেশ নতুন রাষ্ট্র উপহার দিয়েছিলো, একইভাবে তার সন্তান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার রূপকার হিসেবে আমাদের মাঝে আবির্ভাব হয়েছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এখন আইনের শাসন নাই, এখনো নারীরা নিরাপদ নয়, চুরি ডাকাতি হইতেছে। এখন অর্থনীতির অবস্থা ভালো না, সিন্ডিকেটের জন্য এখনো জিনিসপত্রের দাম কমতেছে না। সুতরাং আপনার যত তারাতাড়ি সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করেন। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চোর, দূর্নীতি মুক্ত একটি সংসদ হবে। সংসদের প্রতিনিধিরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে। বাংলাদেশের মানুষের সমস্যার জন্য কাজ করবে।


এই বিভাগের আরো খবর