ফরিদপুরের সালথায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকালে গট্রি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা খন্দকার লতিফুর রহমান মুকুল মিয়ার বাড়িতে গট্রি ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠন আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
গট্রি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা উপহেলা পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল বাশার আজাদ, গট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, গট্রি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ,
ত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম সামসুদ্দীন প্রমুখ। সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।