সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

সিলেটে টিলাধসে ৩ জনের প্রানহানি

সিলেট ব্যুরো
সোমবার, ১০ জুন, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ন

সিলেট মহানগরীর ইসলামপুর চামেলীবাগ আবাসিক এলাকায় টিলাধসের ঘটনায় সেনাবাহিনীর প্রচেষ্টায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে বারোটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন আগা করিম উদ্দিন, তার স্ত্রী রুজি বেগম ও তাদের ৬মাস বয়সী শিশুসন্তান তানিম।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র শাহপরাণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। তিনি বলেন, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর আগে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনে উদ্ধারকাজে সেনাবাহিনী নিয়োগের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরেই উদ্ধার কাজে সেনাবাহিরীর সদস্যরা আসে।

জানা যায়, সোমবার ভোর ৬টার দিকে টিলাধসের ঘটনাটি ঘটে। এই বাসায় ২টি পরিবার থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ৫ জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিসের সহায়তায় এক পরিবারের ২ জনকে মুটামুটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে ইংল্যান্ডে থেকে সিলেট ফিরেই দুর্ঘটনা কবলিতদের দেখতে যান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।এসময় সকলের উদ্দেশ্যে তিনি বলেন, টিলার নিচে বা উপরে কাউকে না থাকার জন্য । অপরিকল্পিত টিলাকাটার কারনে ধসের ঘটনা ঘটছে। তাই টিলা কাটা এবং টিলার আশেপাশে থাকা থেকে সবাইকে বিরত থাকা প্রয়োজন। আমি জেলা প্রশাসনের সাথে আলাপ করবো। বিষয়টি নিয়ে নগর ভবনে জরুরি একটি সভার আহ্বান করেছি এবং জনসচেনতা বৃদ্ধি করতে ঝঁকিপুর্ণ এলাকাগুলোতে মাইকিং করবে সিলেট সিটি কর্পোরেশন।


এই বিভাগের আরো খবর