মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সিলেটে বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:১৩ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনা মহামারির সময় অন্যান্য হাসপাতালে জায়গা না হওয়ায় শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ব্যবহার করা হয়েছিল। এখন করোনা নেই বললেই চলে। তাই, শহীদ শামসুদ্দিন হাসপাতালকে বিশেষায়িত শিশু হাসপাতাল করার ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। আশা করি অল্প সময়ে এটি চালু করা যাবে।’ বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউজের হলরুমে সিলেটের বিভিন্ন স্থানে ৬টি প্রকল্পের কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সিলেটের জেলাগুলোতে স্বাস্থ্যসেবার মান ভাল আছে কিন্তু উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়ানো দরকার। যেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নেই সেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। সিলেটের বিভিন্ন হাসপাতালে কিছু ভারী যন্ত্রপাতি নষ্ট রয়েছে। আমরা সেগুলোকে ঠিক করার নির্দেশনা দিয়েছি।’তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবাকে সবসময় গুরুত্ব দেন। আমরা প্রতিটি উপজেলায় যাচ্ছি যাতে স্বাস্থ্যসেবা ভাল হয় এবং সে লক্ষে কাজ করে যাচ্ছি। সরকার সকলকে বিনামূল্যে করোনা চিকিৎসা দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে। সিলেটের ডায়াগনস্টিক সেন্টার আর প্রাইভেট হাসপাতালগুলো বেশ শক্তিশালী, যার প্রভাব সরকারি হাসপাতালে পড়েছে।’মন্ত্রী সিলেটের বিভিন্ন স্থানে ৬টি প্রকল্পের কাজ উদ্বোধন করেন। প্রকল্পগুলো হল সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ, সিলেট জেলার সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে দেওয়ানের চক কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ কাজ, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নে শ্বাসরাম কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ কাজ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সার্কেল-৬ সিলেট অফিস ভবন নির্মাণ কাজ, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা সুনামগঞ্জ জেলা অফিস ভবন নির্মাণ কাজ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন জেনারেটর প্লান্ট রুম স্থাপন।

এদিকে, বিকেলে দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিশ্ববিদ্যালয় চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে এখানে চাকরি পাবেন স্থানীয় যোগ্যরা।
ডা. জাহিদ মালেক আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়ে গেলে দেশের উত্তর-পূর্বাঞ্চলবাসীর অনেক উপকার হবে। প্রধানমন্ত্রী সিলেটের প্রতি খুবই আন্তরিক। সিলেটের উন্নয়নের স্বার্থে তিনি যা যা করা দরকার সব করবেন।’বিশ্ববিদ্যালয়টির কাজ খুব শিগগিরই শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় হওয়ার পেছনে সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের অশেষ অবদান রয়েছে।’সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।
ঢাকা প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর