বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সিলেট -৪ আসনে স্হানীয় প্রার্থীর দাবীতে লন্ডন প্রবাসীরাও ঐক্যবদ্ধ

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:৫১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় প্রার্থী চান লন্ডন প্রবাসীরা। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা থেকে জন্ম নেয়া সন্তানদের প্রার্থী চান বহির্বিশ্বে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধারা। বক্তারা বলেন, মহান জাতীয় সংসদে সিলেট -৪ আসনের স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিনিধিত্ব না করায় দেশের অন্যান্য উপজেলা থেকে এখনো হাজারগুন পিছিয়ে রয়েছে দেশের সীমান্তবর্তী জনপদ গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা।

শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সেবার অনুন্নয়ন সহ সীমান্তবর্তী এ জনপদে লক্ষ লক্ষ মানুষ বেকারত্বের অভিশাপে দিনাতিপাত করছেন। প্রাকৃতিক সম্পদের গর্ভধারিণী এ জনপদ পর্যটনের সম্ভাবনাময় অঞ্চল থাকাসত্ত্বেও স্থানীয় জনপ্রতিনিধির অভাবে পর্যটনের বিকাশ হচ্ছেনা। এ জনপদে ভোলাগঞ্জ, জাফলং, উৎমা ছড়া,বিছনাকান্দি, ও শ্রীপুর পাথর কোয়ারি হওয়ায় বরাবরই জাতীয় সংসদ নির্বাচনে শকুনের নজর পড়ে। এবারের নির্বাচনে স্থানীয় প্রার্থী না দিলে ব্যালটের মাধ্যমে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলাবাসী বিদেশি প্রার্থীকে কড়া জবাব দিবে। বক্তারা আরও বলেন বিএনপিকে সিলেট -৪ আসন পেতে হলে স্থানীয় নেতাদের মধ্য থেকে দলের একজন জনপ্রিয় মুখকে বিএনপির দলীয় মনোনয়ন দিতে হবে , যিনি তৃণমূল পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনকে শক্তিশালী গড়ে তুলেছেন।

তাঁর নেতৃত্বে সিলেট -৪ আসন বিএনপি নতুন উদ্যম ও ঐক্য ফিরে পেয়েছে। রবিবার (০৯ নভেম্বর) বিকাল ৩ টায় যুক্ত রাজ্যের অক্সফোর্ড শহরে সিলেট -৪ আসনে স্থানীয় প্রার্থী চাই শীর্ষক এক আলোচনা সভায় প্রবাসীরা এসব কথা বলেন। গোয়াইনঘাটের কৃতিসন্তান অক্সফোর্ডের কাউন্সিলর আব্দুল মুবিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য প্রবাসী তোরাব আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আফতার মিয়া, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, সজ্জাদ মিয়া, মোজ্জাকীর আলী, হাবিবুর রহমান, লিটন মিয়া, বুরহান উদ্দিন, ইমরান আহমদ, আব্দুল খালিক, নাহিদ ইসলাম, লুৎফুর রহমান, সুমন মিয়া প্রমুখ।


এই বিভাগের আরো খবর