বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সিলেট -৪ বিএনপির লোকাল প্রার্থীর দাবী তুঙ্গে হাকিম সমর্থকদের বিক্ষোভ অব্যাহত

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন

সিলেট -৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি এখন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে।এর আগে গত ৩ নভেম্বর বিএনপি জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ ছাড়া অন্য চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

৫ নভেম্বর রাতে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট -৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেন। এতে স্থানীয় প্রার্থীর দাবিতে উত্তাল হয়ে ওঠে সিলেটের সীমান্তবর্তী জনপদ গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা।গত ৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোয়াইনঘাট উপজেলা সদর, তোয়াকুল স্ট্যান্ড,নওয়াগাওঁ, জৈন্তাপুর উপজেলার ফতেহপুর, হরিপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বাজার সহ ১৫ টি স্থানে হাকিম চৌধুরীর সমর্থকেরা লোকাল প্রার্থীর দাবিতে মিছিলে মিছিলে উত্তাল করে তুলে। ৮ নভেম্বর শনিবার এক সাথে তিন উপজেলার ১৩ টি স্থান সহ সালুটিকর – গোয়াইনঘাট সড়কে কয়েক হাজার হাকিম সমর্থকদের অংশগ্রহনে প্রায় দুই কিলোমিটার লম্বা মশাল মিছিল করে আবদুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। এছাড়াও প্রতিদিন গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন স্পষ্টে হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে নিয়মিত মিছিল করে যাচ্ছে তৃণমূল। এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট – সালুটিকর সড়কে প্রায় ৫ কিলোমিটার লাম্বা বিক্ষোভ মিছিল করেছে হাকিম চৌধুরী সমর্থক ফোরাম।

বুধবার (১৯ নভেম্বর) বেলা আড়াই টায় মিছিলে অংশগ্রহণকারীরা সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে জেলা বিএনপির উপদেষ্টা আবদুল হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এতে গোয়াইনঘাট উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী ছাড়াও পাশের কোম্পানীগঞ্জের নেতা-কর্মীরাও অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘বহিরাগত’ প্রার্থীর বদলে স্থানীয় প্রার্থী আবদুল হাকিম চৌধুরীকে দলের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা নানা স্লোগান দেন। মানিনা মানবনা হাকিম ছাড়া বুঝিনা, এই সেই মানিনা হাকিম ছাড়া বুঝিনা।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা ছালিক আহমদ সাদীর পরিচালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আবদুল হাকিম চৌধুরী ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর বাবা ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সহসভাপতি। তিনি উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল হাকিম বর্তমানে জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।


এই বিভাগের আরো খবর