মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৬:৪০ অপরাহ্ন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। শিগগির এর কাজ শুরু হবে। এখানে একজন সার্জন নিয়োগ দিয়ে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এখানে ট্রমা সেন্টারের কথা বলা হলেও আসলে তার জন্য নতুন স্থাপনাসহ বিভিন্ন আয়োজন লাগবে। তার চেয়ে এখানে একজন সার্জন দিয়ে অপারেশনসহ জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা ভালো হবে।
এর আগে মন্ত্রী হাসপাতালে এসে প্যাথলজিতে নিজের ডায়াবেটিস পরীক্ষা করান এবং তিনি বিভিন্ন বেডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের এমপি আলহাজ এসএম আল মামুন, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, পরিচালক প্রশাসন ডা. সামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক ডা. মো. মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সীতাকুন্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমুখ।
মন্ত্রী আসার পর এমপি এসএম আল মামুন হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য ডিও এবং ট্রমা সেন্টার করার জন্য পৃথক দুটি ডিও লেটার মন্ত্রীর হাতে তুলে দেন। মন্ত্রী সাথে সাথে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে একমত হয়ে তা অনুমোদন করে দেন।
সংসদ সদস্য আলহাজ এসএম আল মামুন বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, এই হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রূপান্তর করা। আগেও আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এবার আমি সংসদ সদস্য হবার আজ স্বাস্থ্য মন্ত্রীকে ডিও লেটার দিয়েছি। তিনি তাৎক্ষণিক তা অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে এটির কার্যক্রম খতিয়ে দেখার পর আমাদেরকে কাজ করার কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। সবচেয়ে আনন্দের কথা হলো, তিনি হাসপাতালটিকে ১০০ শয্যায় পরিণত করার বিষয়টি অনুমোদন করে দিয়েছেন।


এই বিভাগের আরো খবর