বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

সুনামগঞ্জে কিশোরী ধর্ষণ: আলামতসহ ৩ আসামী গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণ এবং পরবর্তীতে চলন্ত সিএনজিতে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশি তৎপরতায় ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে অপরাধে ব্যবহৃত সিএনজিটি।

​জানা যায়, প্রায় চার মাস আগে ফেসবুকের মাধ্যমে সুনামগঞ্জের ‘ভৈরব’ নামে এক যুবকের সাথে বিশ্বনাথের ওই কিশোরীর পরিচয় হয়। প্রেমের টানে গত কিছুদিন আগে মেয়েটি বিশ্বনাথ থেকে সুনামগঞ্জ আসে। তবে ভৈরব ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় সম্পর্ক এগিয়ে নিতে অস্বীকার করে এবং তার বন্ধু সিএনজি চালক সোহেলের জিম্মায় মেয়েটিকে রেখে দেয়।

​ভিকটিমের পরিবার তাকে একবার বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলেও, কিশোরীটি পুনরায় সোহেলের কাছে পালিয়ে আসে। অভিযোগ রয়েছে, সোহেল বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ১৫-১৬ দিন নিজ বাড়িতে আটকে রাখে এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।

​গত ১ মার্চ সোহেলের মায়ের সাথে ভিকটিমের ঝগড়া হলে সোহেল তাকে তার বন্ধু এরশাদের বাসায় রেখে সিলেট চলে যায়। সেখান থেকে মেয়েটি তার বাবা-মায়ের কাছে ফিরে যেতে চাইলে, এরশাদ ও মাসুম তাকে পৌঁছে দেওয়ার নাম করে সিএনজিতে তোলে।

​অভিযোগে বলা হয়, সুনামগঞ্জ সদর থানাধীন বিশ্বম্ভরপুর রোডের পলাশ নামক এলাকায় নির্জন স্থানে নিয়ে গিয়ে সিএনজি চালক এরশাদ দিনের বেলাতেই সিএনজির ভেতরে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় অপর চালক মাসুম তাকে সরাসরি সহায়তা করে এবং পরবর্তীতে তাকে একটি গোপন বাসায় আটকে রাখে।

​ঘটনাটি জানাজানি হওয়ার পর সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। এসআই জহিরের নেতৃত্বে একটি বিশেষ টিম হাসপাতালে গিয়ে ভিকটিমের জবানবন্দি গ্রহণ করে।

​পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ মার্চ দুপুর থেকে রাত পর্যন্ত একে একে ঘটনার সাথে জড়িত তিন অভিযুক্ত— সোহেল, এরশাদ ও মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত হিসেবে অপরাধে ব্যবহৃত সিএনজিটি জব্দ করেছেন।

​ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। সুনামগঞ্জ সদর হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে জেলা সমাজসেবা অফিসারও আইনগত সহায়তার জন্য থানায় উপস্থিত হয়েছেন।

​সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি জানিয়েছেন, “নারীর নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। অপরাধীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেজন্য মামলার তদন্ত ও তথ্যপ্রমাণ সংগ্রহে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হচ্ছে।”


এই বিভাগের আরো খবর