শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরবে, প্রত্যাশা মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক :
বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১:২৫ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হবে- গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যথা সময়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ রাজনৈতিকভাবে আবার গণতান্ত্রিক ধারায় ফিরবে। আশা করছি, রাষ্ট্র কাঠামোর বাকি সংস্কারগুলো সম্পন্ন করে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, লন্ডনে ডক্টর ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কমিটমেন্ট ছিল গতকাল প্রধান উপদেষ্টা আবারও সেটি আশ্বস্ত করেছেন। এজন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চায়। তাই নির্বাচন ছাড়া আমরা কিছুই ভাবছি না। কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনভাবেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

মির্জা ফখরুল আরও বলেন, গত ১৬ বছর একটি ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। অসংখ্য মানুষ গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ ধারাবাহিক আন্দোলন গত বছরের ৫ আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। পতন হয় ফ্যাসিবাদ হাসিনা সরকারের।

বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল জানিয়ে মহাসচিব বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে ৬০ লাখ মামলা দিয়েছিল হাসিনা সরকার। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ১০ বছর সাজা দিয়েছিল। তারেক রহমানকে সাজা দিয়েছিল। আসলে হাসিনার উদ্দেশ্য ছিল বিএনপিকে নেতৃত্বশূন্য করা।

ফখরুল বলেন, শেখ হাসিনা দেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংস করে গেছে। ব্যাংক শেয়ার বাজার লুটপাট করেছে। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ড. ইউনূস এবং উপদেষ্টারা যেভাবে গত এক বছর দেশ পরিচালনা করেছে তাদেরকে ধন্যবাদ জানায়।

গত ১৬ বছর বিএনপি ও দেশকে সঠিকভাবে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান ফখরুল। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই আধুনিক মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য এখনো যথেষ্ট সময় আছে। অতীতে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে নির্বাচন করে দেখিয়েছে। তাছাড়া আমরা বিশ্বাস করি, ডক্টর ইউনুস এমন কোন পদক্ষেপ নিবেন না যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়।

এদিকে সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই ঘোষণাপত্রকে বিএনপি স্বাগত জানাচ্ছে। পরবর্তী নির্বাচিত সরকার এসব সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করবে এটাই বৈধ প্রক্রিয়া, সঠিক প্রক্রিয়া।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর