বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সেই ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন আইন আদালত ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টাকা আয় করতে নিজের শিশু সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণের অভিযোগে দায়ের মামলায় শারমীন শিলাকে (ক্রিম আপা) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাভার উপজেলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। থানার উপপরিদর্শক রমজান দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অনলাইনে ভিউ পেতে দুই শিশু সন্তানের সঙ্গে অমানবিক আচরণ করে ভিডিও কনটেন্ট তৈরির অভিযোগ এনে গত রাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’শারমিন শিলা সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় থাকেন। তিনি পেশায় একজন বিউটিশিয়ান।

এর আগে, সন্তানদের নিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে দেয়ার অভিযোগে বুধবার তার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাভার উপজেলার আশুলিয়ার বাসিন্দা শারমিন শিলা ওরফে ক্রিম আপা পেশায় একজন বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত। তিনি মেকআপের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। এছাড়া নিজের ছেলে-মেয়েকে নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট দেন।

এতে আরও উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ বিকেল ৪টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যা পরবর্তীতে ভাইরাল হয়। তাতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়েকে (আনুমানিক দুই বছর বয়সী) জোর করে একহাত দিয়ে মুখে চেপে ধরে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন।

কনটেন্ট তৈরি করতে এর আগেও তিনি ছেলে-মেয়েদের জোর করে ক্যামেরার সামনে এনে জোর করে চুল কেটে দিয়েছেন, গালিগালাজ করেছেন ও শারীরিক নির্যাতন করেছেন। ভাইরাল হওয়ার জন্য তিনি এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে নিষ্ঠুরতা করেছেন, বলা হয় এজাহারে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর