মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সেপ্টেম্বর থেকে এইচপিভি ভ্যাকসিন পাচ্ছে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক :
বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৩:০৩ অপরাহ্ন

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী মেয়ে শিশুকে এইচপিভি টিকা দেওয়া শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। সে লক্ষ্যে দেশের কত সংখ্যক মেয়ে শিক্ষার্থী রয়েছে তার তথ্য সংগ্রহ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রথম ধাপে আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা বিভাগে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করবে। এরপর ধাপে ধাপে অন্যান্য বিভাগে এ ভ্যাকসিন দেওয়া হবে।

বুধবার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এ সংক্রান্ত তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আখতারুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী সেপ্টেম্বর দেশব্যাপী ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরীদের মধ্যে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধী কার্যকর এইচপিভি ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে।

উল্লেখিত বয়সসীমার অধিকাংশ জনগোষ্ঠী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী হওয়ায় বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রের পাশাপাশি দেশের স্কুলসমূহে ভ্যাকসিনেশন সেশন আয়োজন করা হবে এবং সেপ্টেম্বর সময়কালে প্রথম ধাপে ঢাকা বিভাগে এ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এই অবস্থায়, ঢাকা বিভাগে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ বিভাগের আওতাধীন ঢাকা বিভাগের কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম-৯ম শ্রেণি বা সমমানের ছাত্রীদের শ্রেণিভিত্তিক সংখ্যা নিদিষ্ট ফরম্যাট অনুযায়ী পাঠাতে হবে। এ বিভাগের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হচ্ছে।

জানা গেছে, এইচপিভি জরায়ুমুখ ক্যানসারের জন্য দায়ী একটি ভাইরাস। ২০১৬ সালে সরকারিভাবে গাজীপুরে পাইলট প্রকল্পের মাধ্যমে ৩০ হাজারের মতো ১০ বছর বয়সী মেয়ে-শিশুকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা দেওয়া হয়েছিল। ছয় মাসের মধ্যে দুই ডোজ টিকা দেওয়ার মাধ্যমে পাইলট প্রকল্পটি শেষ হলেও এইচপিভি টিকাদান কর্মসূচি আর বর্ধিত হয়নি।

দীর্ঘদিন পর ২০২২ সালের ১২ মার্চ এইচপিভি টিকার জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) বাংলাদেশকে অনুমোদন দেয়। এরপর গত বছরের জুলাই থেকে দেশজুড়ে এইচপিভি টিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পেছাতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। অবশেষে সেই টিকা দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।


এই বিভাগের আরো খবর