বগুড়ার সোনাতলা থানা পুলিশ উপজেলার পল্লীতে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার, ২৬ ডিসেম্বর, উপজেলার জোরগাছা ইউনিয়নের উত্তর শিচারপাড়া গ্রামে। শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কামরুজ্জামানের স্ত্রী চায়না বেগম (৩৫) ও মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী খাদিজা খাতুন (১৪) জুমার নামাজের পর প্রায় বেলা ২টা ২০ মিনিটের দিকে সবার অজান্তে নিজ শয়ন ঘরে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে সংবাদ দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল সম্পন্ন করে, ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এব্যাপারে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।