সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

সোশ্যাল মিডিয়ায় ‘হুয়াওয়ে রাজকন্যা’, রয়েছেন আলোচনার শীর্ষে (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ১:৫৩ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/annabel-yao-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তির দুনিয়া যারা ধাপিয়ে বেড়াচ্ছে তাদের মধ্যে অন্যতম চীনের টেকজায়ান্ট হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের কনিষ্ঠ কন্যা অ্যানাবেল ইয়াও অন্য সব স্বপ্নবাজ তরুণ-তরুণীদের মতো তার স্বপ্নের ক্যারিয়ার শুরু করেছেন, তাবে তার পথচলা ধনকুবের পিতার তুলনায় সম্পূর্ণ ভিন্ন।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রিধারী ২৩ বছর বয়সি ইয়াও পপ গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি নিজের ২৩তম জন্মদিনে ইংরেজি ও চাইনিজ ভাষার মিশেলে তৈরি ‘ব্যাক ফায়ার’ মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। যা মেগা পপ তারকা হওয়ার লক্ষ্যে ইয়াওয়ের প্রথম পদক্ষেপ। মানুষজনের কাছে হুয়াওয়ে উত্তরাধিকারীর পাশাপাশি ‘হুয়াওয়ে রাজকন্যা’ হিসেবেও পরিচিত তিনি।

বিনোদন ইন্ডাস্ট্রিতে পা রাখা উপলক্ষে ‘ব্রেকার’ নামে ১৭ মিনিটের একটি ভিডিও ডকুমেন্টারিও তৈরি করা হয়েছে। সেখানে নিজের জীবনের নানান তথ্য সামনে এনেছেন ইয়াও। কথা বলেছেন পরিবার ও শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে। সেখানে বলা হয়েছে, তিনি একজন নিয়ম ভাঙা রাজকন্যা।

ভিডিওতে ইয়াও বলেন, ‘আমি কখনও নিজেকে তথাকথিত ‘রাজকন্যা’ হিসেবে বিবেচনা করিনি। আমার বয়সি বেশিরভাগ মানুষের মতো আমাকেও ভালো স্কুলে যাওয়ার আগে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আমিও মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়ি এবং জীবনে আমার আসল পথটি খুঁজতে অনেকগুলো ভিন্ন ভিন্ন বিষয়ে চেষ্টা করতে হয়েছিল।’

পপ গায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে রয়েছেন হুয়াওয়ে রাজকন্যা। চীনা সোশ্যাল মিডিয়া উইবো, ডুইয়িনসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও তার মিউজিক ভিডিও ভাইরাল। কারো মতে, অভিষেক গানে ইয়াওয়ের ব্যক্তিত্বের প্রতিচ্ছ্ববি ফুটে উঠেছে- গানটির লিরিক্স হলো, ‘আমি তথাকথিত প্রথা ভেঙে ফেলব এবং আমার নিজস্ব রাজকন্যা গল্প সৃষ্টি করব। নিয়ম অনুসরণ না করাই আমার স্টাইল।’

তবে তার ডকুমেন্টারি ভিডিওর কমেন্ট সেকশন যেখানে ইতিবাচক মন্তব্যে ভরপুর, সেখানে মিউজিক ভিডিওর কমেন্ট সেকশন নেটিজেনদের সমালোচনায় ভরপুর। কেউ কেউ তাকে ধনকুবের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও সংগীতে ক্যারিয়ার গড়ার চেষ্টাকে স্বাগত জানালেও, অনেকে সমালোচনাই বেশি করছেন। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ‘গানটি কেমন অস্বস্তিদায়ক’। আরেকজন লিখেছেন, ‘গাইতে জানে না, নাচতেও জানে না। তবে যদি আপনার টাকা থাকে…।’ কারো মতে, ‘এটি গান নয়, হুয়াওয়ে ফোনের নতুন রিংটোন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘যদি সে পরিচয় গোপন রেখে শ্রোতাদের সম্মান অর্জন করতে পারে তা ব্যাপারটি প্রশংসনীয়। কিন্তু দুঃখের বিষয়, তার ব্যক্তিত্ব এবং প্রতিভা আবিষ্কারের আগেই তার পিতা কে, তা পুরো বিশ্ব জানে।’

এ ব্যাপারে উইবোতে এক পোস্টে ইয়াও বলেন, ‘নতুন (শিল্পী) হিসেবে আমি ভালোভাবেই জানি যে, অনেক কিছু রয়েছে যা আমাকে শিখতে হবে। আপনাদের উৎসাহ এবং সমালোচনা আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে। আমি আরো বেশি কিছু দিব ও ভালো কাজ করবো।’

পপ গায়িকা হিসেবে আত্মপ্রকাশের আগে ব্যালে ড্যান্সার হিসেবে বিশ্বের নজর কেড়েছিলেন ইয়াও। ১৫ বছর বয়সে যুক্তরাজ্যের খ্যাতনামা রয়্যাল একাডেমি অব ড্যান্স থেকে ব্যালে নৃত্যর দীক্ষা সম্পন্ন করেন তিনি। ১৭ বছর বয়সে সুযোগ পান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে। ২০১৮ সালে ২০ বছর বয়সে ফ্রান্সের ইয়াও লে বাল ডেস ডাবুতান্তেসে ব্যালে ড্যান্স পরিবেশন করে পুরো বিশ্বের নজর কাড়েন।


এই বিভাগের আরো খবর