বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে সাংবাদিককে পিটিয়ে জখম

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন গণমাধ্যম ডেস্ক : দৈনিক দেশ রূপান্তর ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা মো. মাঈনুদ্দিন রুবেলকে পিটিয়ে জখম করা হয়েছে। তার মাথায় ছয়টি সেলাই লাগে। এ ছাড়া সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অবৈধভাবে মাটি কাটা নিয়ে প্রতিবেদন করায় স্বেচ্ছাসেবক লীগ ও বহিষ্কৃত যুবদল নেতার নেতৃত্বে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে মাঈনুদ্দিন রুবেল জানিয়েছেন। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হবে বলেও তিনি জানান।

মাইনুদ্দিন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘ ২০ বছর ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের একটি ভাড়া বাসায় থাকেন।

রুবেল জানান, উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা যুবদলের সদস্যসচিব থেকে বহিষ্কৃত নেতা মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মিয়াসহ তাদের ৩০-৪০ জন এ হামলা চালিয়েছে‌। ওই দুই প্রভাবশালী ব্যক্তি উপজেলার সর্বত্র মাটি কাটার মহোৎসব চালিয়ে যাচ্ছেন। এসব নিয়ে ও বিজয়নগর থানা থেকে বদলি হওয়া ওসি রওশন আলীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তারা ক্ষিপ্ত ছিলেন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তাদের নেতৃত্বে ৩০-৪০ জন হামলা চালায়।

এ সময় সঙ্গে থাকারা রুবেলকে রক্ষা করতে এগিয়ে এলেও পারেননি। প্রথমে তিনি বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি হন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, তিনি ঘটনা শুনেছেন। এর সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর