মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

স্যামসাং গ্যালাক্সি সিরিজের ৬১টি মডেল নিষিদ্ধ!

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ৪:২৭ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বরাবরই জনপ্রিয়তার শীর্ষে থাকে। অত্যাধুনিক ফিচার থাকার কারণে প্রতিষ্ঠানটির ফোনগুলোও কমবেশি সবাই পছন্দ করেন। কিন্তু সম্প্রতি পেটেন্ট লঙ্ঘনের কারণে রাশিয়ার বাজারে ৬১টি মডেলের ফোন বিক্রয় কার্যক্রম বন্ধ করেছে দেশটির আদালত।

রিপোর্ট অনুযায়ী, নিষিদ্ধ এই তালিকায় মোট ৬১টি গ্যালাক্সি ফোনের নাম রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে সম্প্রতি লঞ্চ হওয়া গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ মডেলটিও।

মূলত সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি SQWIN SA-এর মালিকানাধীন পেটেন্ট লঙ্ঘন করার দায়ে স্যামসাংয়ের এই ৬১টি স্মার্টফোনের আমদানি ও বিক্রয় বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির আদালত।

রিপোর্টে বলা আরও হয়েছে, SQWIN SA প্রায় আট বছর আগে রাশিয়ার বাজারে পেমেন্ট সংক্রান্ত একটি প্রযুক্তি বিকাশের জন্য পেটেন্ট দায়ের করে। অন্যদিকে, স্যামসাং ২০১৫ সালে তার পেমেন্ট সিস্টেম ‘ স্যামসাং পে’ চালু করে এবং ২০১৬ সালে রাশিয়ায় এই পরিষেবা প্রসারিত করে। এই পেমেন্ট সিস্টেমটি SQWIN SA-র কপি বলে অভিযোগ রয়েছে।

রাশিয়ায় কোন কোন স্যামসাং স্মার্টফোন নিষিদ্ধ হয়েছে?

দেশটির আদালত, স্যামসাংকে ২০১৭ সালে চালু হওয়া গ্যালাক্সি জে ৫ স্মার্টফোন বিক্রি করতে নিষেধ করেছে। তবে নিষিদ্ধ হওয়া ৬১টি ফোনের মধ্যে এই বছর বাজারে আসা গ্যালাক্সি ফ্লোড ৩ ও ফ্লিপ ৩  মডেলগুলিরও নাম রয়েছে। এদিকে আদালতের এই রায়ের বিরুদ্ধে স্যমসাং পাল্টা আপিল করেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা ছিল। আর স্যামসাং পে, সেদেশের তৃতীয় জনপ্রিয় কন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম, যা রাশিয়ার প্রায় ১৭% মানুষ ব্যবহার করেন।


এই বিভাগের আরো খবর