শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

হত্যা মামলার রায়ে ১ আসামির মৃত্যুদন্ড

অনলাইন ডেস্ক :
রবিবার, ১২ জুন, ২০২২, ৭:১৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : সিলেটে বিয়ানীবাজার উপজেলার রাজমিস্ত্রী নজরুল ইসলাম হত্যা মামলার রায়ে একমাত্র আসামিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. মিজানুর রহমান ভুঁইয়া এ রায় প্রদান করেন ।মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন- বিয়ানীবাজার থানার টিকরপাড়া গ্রামের মুহিব আলীর ছেলে আব্দুল মুবিন লিমন। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার নন্দিরফল গ্রামের রাজমিস্ত্রী নজরুল ইসলামকে ফোন করে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে ও মাথায় আঘাত করে খুন করা হয়। বিয়ানীবাজার টিকরপাড়াস্ত জনৈক মুহিবুর রহমানের বাড়ির পাশে নন্দিরফল রাস্তায় নজরুলের মৃতদেহ রয়েছে খবর পেয়ে সন্ধ্যায় নজরুলের স্ত্রী ও ৪ মেয়ে গিয়ে লাশ শনাক্ত করেন এবং বিয়ানীবাজার থানাপুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা রেখে বিয়ানীবাজার থানার মামলা নং২৬(১২)১৯ইং দাখিল করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহ আলম ভূইয়া মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে ওই সালের ৩১ ডিসেম্বর গ্রেফতার করেন আব্দুল মুবিন লিমনকে।

পরবর্তীতে ওই দিনেই সিলেটের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নওরিন করিমের ১৬৪ ধারা জবান বন্দি দিয়ে তাঁর কাছে হত্যার ঘটনা স্বীকার করে লিমন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২০ সালের ২৯ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ২৭ জন সাক্ষির মধ্যে ১৫ জন সাক্ষির সাক্ষ্য প্রমাণ শেষে লিমনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো. আব্দুর রহমান আফজাল বলেন, নিহত নজরুলের পরিবার ন্যায় বিচার পেয়েছেন, রায়টি সন্তোষজনক। রায়ে নিহত নজরুল ইসলামের স্ত্রী ও মামলার বাদী হাসনা বেগম আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে এরায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর