মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

হলিউড ওয়াক অব ফেমে জায়গা পাচ্ছেন দীপিকা, তবে গুনতে হবে ১ কোটি

অনলাইন ডেস্ক :
শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ডের একটি আইকনিক ওয়াকওয়ে হলো ‘হলিউড ওয়াক অব ফেম’, যেখানে ২৭০০টিরও বেশি তারা থাকে। প্রতিটি তারা একজন করে তারকাকে উৎসর্গ করা হয়। যেকোনো তারকা এর জন্য মনোনীত হতে পারেন। আনুষ্ঠিক মানদণ্ড না থাকলেও ওয়াক অব ফেমের তারকাদের জন্য এটি বড় সম্মান হিসেবে মনে করা হয়।

এবার সেখানে জায়গা পাচ্ছেন দীপিকা পাড়ুকোন। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের হলিউড ওয়াক অব ফেমে নির্বাচিত হয়েছেন এই বলিউড অভিনেত্রী। এ বছরের তালিকায় দীপিকা ছাড়াও এমিলি ব্লান্ট, টিমোথি চালামেট, মারিও কোতিয়াঁ, স্ট্যানলি টুচি, রামি মালেক, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, ক্রিস কলম্বাস, টনি স্কট, গ্রেগ ড্যানিয়েলস, সারা মিশেল গেলাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

হলিউড চেম্বার অব কমার্স, হলিউড ওয়াক অব ফেম পরিচালনাকারী সরকারি সংস্থা, প্রতিবছর ২০০ থেকে ৩০০ তারকা মনোনয়ন পায়।

এরপর সংস্থার পক্ষ থেকে নিযুক্ত একটা নির্বাচন প্যানেল প্রতিবছর বেশ কয়েকজনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে। ছবি, টেলিভিশন, সংগীত, রেডিও এবং লাইভ পারফরম্যান্সের জগতের শিল্পীদের সম্মানিত করা হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তারকারা ওয়াক অব ফেমে ‘জায়গা কিনতে’ পারেন। প্রতিবছর একটি নির্বাচন প্যানেল নির্বাচন করে কাদের রাখা হবে এই তালিকায়।এরপর তারকাদের অর্থ ব্যয় করতে হয় তাদের কাঙ্ক্ষিত স্থান রাখার জন্য।

অন্তর্ভুক্তি এবং নির্বাচনের জন্য কোনো ফি বা অর্থ দিতে হয় না। এটা হলিউড চেম্বার অব কমার্সের নির্বাচন প্যানেল সিদ্ধান্ত নেয়। তবে যাকে নির্বাচন করা হবে, তাকে ৮৫ হাজার ডলার (প্রায় ১ কোটি টাকা) স্পনসরশিপ ফি দিতে হয়। এই বার্ষিক ফি ওই তারকাদের রক্ষণাবেক্ষণের জন্য।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর