বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

হারানো নিখোজঁ মা’কে ফিরে পেতে সাংবাদিকদের প্রতি আকুতি

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

হবিগঞ্জের বানিয়াচং যাত্রপাশা মহল্লার আরিকুল নেছা বেগম (৫৫) নামের বৃদ্ধা মায়ে’র সন্ধানে ছেলে-মেয়েসহ পরিবারের লোকজন পাগল হয়ে খোজেঁ বেড়াচ্ছে। বুধবার দিন ব্যাপী নবীগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখে না পেয়ে নবীগঞ্জ প্রেসক্লাবে আসেন হারানো মা’কে খোজেঁ পেতে সাহায্যের জন্য। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেন নি। বানিয়াচং বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল সাড়ে ৭ টায় নবীগঞ্জের সিএনজি গাড়ী যোগে আসেন। এ ব্যাপারে বানিয়াচং থানায় হারানো ডায়েরী করার জন্য আবেদন করেছেন নিখোঁজ বৃদ্ধার ছেলে শাওন মিয়া।
পরিবারের লোকজন জানান, আরিকুল নেছা বেগম (৫৫) বানিয়াচং যাত্রাপাশা এলাকার আব্দুল হান্নান ওরপে সুমু মিয়ার স্ত্রী। তিনি ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে হাতে বাজার খরচের ব্যাগ নিয়ে ঘর থেকে বেড়িয়ে আসেন আর বাড়িতে ফিরে যাননি। উনার পড়নে কালো বোরকা ও নীল কালারের ওড়না ছিল। বাড়ির লোকজন আশপাশ এলাকাসহ স্বজনদের বাড়ি খোজেঁ সন্ধান না পেয়ে বাসস্ট্যান্ডে আসেন। এখানে এসে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখতে পান নবীগঞ্জমুখী একটি সিএনজি গাড়ী যোগে চলে আসতে। ফলে বানিয়াচং থানায় একটি জিডির দরখাস্ত দিয়েই হারানো মা’কে খোজঁতে নবীগঞ্জ আসেন তারা ছেলে শাওন মিয়া এবং মেয়ে তাসলিমা আক্তার। তারা নবীগঞ্জের সম্ভাব্যস্থানে খোজেঁ না পেয়ে নিরুপায় হয়ে নবীগঞ্জ প্রেসক্লাবে আসেন সাংবাদিকদের সাহায্যের জন্য। তাদের মা’কে ফিরে পাবার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রার্থনা করেন। কোন সুহৃদয়বান ব্যক্তি ছবির বৃদ্ধা মহিলা আরিকুল নেছা বেগমের কোন সন্ধান পাইলে বানিয়াচং থানা পুলিশ, নবীগঞ্জ প্রেসক্লাব এবং তার ছেলে শাওন মিয়া মোবাইলনং-০১৩১২-৪৯৯-১১২ যোগাযোগ করার জন্য আকুতি জানিয়েছেন বৃদ্ধার পরিবার।


এই বিভাগের আরো খবর